
বগুড়া প্রতিনিধি:
বগুড়ার দুপচাঁচিয়ায় ওয়াটার স্টোরেজ ট্যাংক উৎপাদন ও ফিলিং স্টেশনে অভিযান চালিয়ে দুই প্রতিষ্ঠানকে মোট ৮০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৭ অক্টোবর) উপজেলা প্রশাসন ও বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, বগুড়ার যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে উপজেলার জগন্নাথপুর এলাকার মেসার্স জমজম ইন্ডাস্ট্রিয়াল এন্টারপ্রাইজকে বিএসটিআইয়ের গুণগত মান সনদ ছাড়া ওয়াটার স্টোরেজ ট্যাংক উৎপাদন ও বিক্রয়-বিতরণের দায়ে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া চৌমুহনী বাজারদিঘী এলাকার মেসার্স তাওসিফ ফিলিং স্টেশনকে মেয়াদোত্তীর্ণ আন্ডারগ্রাউন্ড স্টোরেজ ট্যাংকের ক্যালিব্রেশন সনদ ব্যবহার করায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করা হয়েছে। বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন, ২০১৮ এবং ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় এসব জরিমানা করা হয়।
অভিযানটি পরিচালনা করেন দুপচাঁচিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহরুখ খান। বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, বগুড়ার ফিল্ড অফিসার (সিএম) মো. সাখাওয়াত হোসেন ও পরিদর্শক (মেট্রোলজি) প্রকৌশলী প্রান্তজিত সরকার প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.