
নাটোর প্রতিনিধিঃ
নাটোরের নলডাঙ্গায় এক নারী হোটেল মালিককে যৌন হয়রানি, শ্লীলতাহানি ও হুমকি দেওয়ার অভিযোগে জাহাঙ্গীর আলম (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।মঙ্গলবার (৬ অক্টোবর) তাকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে।
থানায় দায়ের করা লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, নলডাঙ্গা উপজেলার বাসুদেবপুর এলাকায় একটি খাবারের হোটেলের মালিক ওই নারী। অভিযোগ অনুযায়ী, একই এলাকার বাসিন্দা এবং নাটোর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের কর্মচারী জাহাঙ্গীর আলম দীর্ঘদিন ধরে তাকে বিভিন্ন ধরনের কুপ্রস্তাব দিয়ে আসছিলেন।
অভিযোগে বলা হয়, গত ৪ অক্টোবর সকাল ১১টার দিকে ওই নারী নিজ হোটেলের বেসিনের সামনে থালাবাসন পরিষ্কার করছিলেন। এ সময় জাহাঙ্গীর আলম পেছন থেকে এসে তার স্পর্শকাতর স্থানে হাত দিয়ে শ্লীলতাহানি করেন বলে অভিযোগ করা হয়েছে। নারীটি বাধা দিলে অভিযুক্ত দ্রুত সেখান থেকে চলে যান বলে অভিযোগে উল্লেখ করা হয়।
পরে একই দিন বিকেল ৪টার দিকে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ভেতরে ভুক্তভোগীর স্বামী ও আত্মীয়স্বজন ঘটনার প্রতিবাদ জানালে জাহাঙ্গীর আলম তাদের গালিগালাজ করেন এবং হোটেল উচ্ছেদ করে দেওয়ার হুমকি দেন বলে অভিযোগে বলা হয়েছে।
এ ঘটনায় ভুক্তভোগী নারী নলডাঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পরে পুলিশ অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে অভিযুক্ত জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করে।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার জাহান বলেন, বাদীর এজাহার পাওয়ার পর মামলা রুজু করা হয়েছে। মামলা হওয়ার পর আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.