
নাজমুল হোসেন, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ইঁদুর মারার গ্যাস ট্যাবলেট খেয়ে সুমন চন্দ্র (৪০) নামে এক পল্লী বিদ্যুৎ কর্মচারীর মৃত্যু হয়েছে। রোববার (৪ অক্টোবর) ভোররাতে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর নেওয়ার পথে তার মৃত্যু হয়। নিহত সুমন চন্দ্র উপজেলার রাতোর ইউনিয়নের ভেলাই গ্রামের মহেশ চন্দ্রের ছেলে। তিনি নীলফামারীর ডোমার উপজেলা পল্লী বিদ্যুৎ সমিতিতে কর্মরত ছিলেন।
পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, শনিবার (৩ অক্টোবর) কর্মস্থল থেকে ছুটি নিয়ে সুমন নিজ বাড়িতে আসেন। ওইদিন সন্ধ্যায় পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির পাশের শ্মশানঘাটের কাছে গিয়ে তিনি ইঁদুর মারার গ্যাস ট্যাবলেট সেবন করে।
বিষক্রিয়ায় গুরুতর অসুস্থ হয়ে পড়লে সুমন নিজেই তার মাকে ফোন করে বিষয়টি জানান। পরে স্বজনেরা দ্রুত তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে ভর্তি করেন। সেখানে রাত সাড়ে ১১টার দিকে তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। পরে দিনাজপুর নেওয়ার পথে রাত আনুমানিক ১টার দিকে সুমনের মৃত্যু হয়।
রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আল বারী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.