
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে পারিবারিক বিরোধের জেরে সৎ ছেলে আশিকুর রহমানের ছুরিকাঘাতে আয়েশা বেগম (৩৫) নামে এক নারী নিহত হয়েছেন। শনিবার (৩ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার জামবাড়ীয়া ইউনিয়নের ধরমপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আয়েশা বেগম ওই গ্রামের বাবুল হোসেনের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় পারিবারিক বিষয় নিয়ে আয়েশা বেগমের সঙ্গে তার সৎ ছেলে আশিকুর রহমানের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে আশিকুর ধারালো ছুরি দিয়ে আয়েশা বেগমকে আঘাত করে। এতে গুরুতর আহত হয়ে মাটিতে পড়ে যান আয়েশা বেগম। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক এই ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়। তিনি আরও বলেন, পারিবারিক বিরোধের জেরে এই হত্যার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনার পর থেকে অভিযুক্ত আশিকুর রহমান পলাতক রয়েছে তাকে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.