সাপাহারে গ্রাম পুলিশ কে ঈদ উপহার দিলো থানা পুলিশ
আলমগীর হোসেন, সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ সাপাহারে গ্রাম পুলিশ কে ঈদ উপহার দিলো থানা পুলিশ। নওগাঁর সাপাহারে ঈদের অনন্দ ভাগাভাগি করে নিতে গ্রাম পুলিশের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে সাপাহার থানা পুলিশ।
শনিবার (৩০ এপ্রিল) বিকেল ৩টায় সাপাহার থানা পুলিশের আয়োজনে উপজেলার ৬ টি ইউনিয়ন পরিষদে কর্মরত ৫২ জন গ্রাম পুলিশের মাঝে ঈদ শুভেচ্ছা উপহার সামগ্রী হিসেবে সেমাই, চিনি ও আতব চাউল বিতরণ করা হয়। সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) তারেকুর রহমান সরকার বলেন, আসন্ন ঈদুল ফিতরের আনন্দ ভাগাভাগি করে নিতে নওগাঁ জেলা পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়া স্যারের সদয় নির্দেশনা মোতাবেক সাপাহার থানা পুলিশের পক্ষ থেকে গ্রাম পুলিশদের জন্য ঈদ শুভেচ্ছা উপহার হিসেবে এসব খাদ্য সামগ্রী প্রদান করা হয়েছে।
এসময় থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আল মাহমুদ, পুলিশ উপ-পরিদর্শক জিন্নাতুল সহ সাপাহার থানায় কর্মরত অন্যান্য অফিসার গন উপস্থিত ছিলেন।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.