
উমর ফারুক, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ
ফারাক্কা চুক্তি নবায়নের ক্ষেত্রে জিয়াউর রহমানের সময়কার নীতি অনুসরণ করা হবে বলে মন্তব্য করেছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। তিনি বলেছেন, ৩০ বছর মেয়াদি গঙ্গার পানি বণ্টন চুক্তির মেয়াদ শেষ হওয়ার প্রেক্ষাপটে নতুন করে চুক্তি নবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এ নিয়ে একটি কারিগরি কমিটিও কাজ করছে।
শনিবার (৩ অক্টোবর) সকালে পঞ্চগড়ের তেঁতুলিয়া ডাকবাংলোয় নদী ও পরিবেশবাদী সংগঠন নোঙর বাংলাদেশের আয়োজনে মহানন্দা নদী এলাকায় ‘নোঙর রিভার ক্যাম্প’-এর কার্যক্রম উদ্বোধন ও নদী এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
আন্তঃসীমান্ত নদীর পানির হিস্যা প্রসঙ্গে ফরহাদ হোসেন আজাদ বলেন, বাংলাদেশের সঙ্গে ভারতের ৫৪টি এবং মিয়ানমারের তিনটি আন্তঃসীমান্ত নদী রয়েছে। এসব নদীতে বাংলাদেশের পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
ফারাক্কা চুক্তির প্রসঙ্গে তিনি বলেন, ৩০ বছর মেয়াদি এই চুক্তির মেয়াদ শেষ হওয়ার প্রেক্ষাপটে নতুন করে চুক্তি নবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে কারিগরি কমিটি কাজ করছে।
নদী ও খাল উদ্ধারে দলীয় পরিচয় বিবেচনা করা হবে না উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, দেশের যেসব নদী, খাল ও জলাশয় খনন ও পুনরুদ্ধার করা হয়েছে, সেগুলো পুনরায় দখলের কোনো সুযোগ দেওয়া হবে না।
এর আগে মহানন্দা নদীর সীমান্ত এলাকা পরিদর্শন করেন প্রতিমন্ত্রী। পরে নোঙর রিভার ক্যাম্পের পতাকা আয়োজকদের হাতে তুলে দিয়ে কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করেন তিনি। এরপর তেঁতুলিয়া উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় অংশ নেন।
আয়োজকরা জানান, নোঙর বাংলাদেশের এই কার্যক্রম পর্যায়ক্রমে দেশের বিভিন্ন জেলায় অনুষ্ঠিত হবে। পরে টেকনাফে গিয়ে এর সমাপ্তি হবে।
এ সময় পঞ্চগড় জেলা পরিষদের প্রশাসক এম এ মজিদ, তেঁতুলিয়ার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম আঁকাশ, জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, নোঙর বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সভাপতি সুমন সামস, সাধারণ সম্পাদক আব্দুর রহিম, সদস্য দিন মোহাম্মদ খান, সালাউদ্দীন প্রধান ও নাসির খান মিন্টুসহ জেলা-উপজেলা বিএনপির নেতাকর্মী এবং পরিবেশকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.