
মোঃ কামরুল ইসলাম কামু, বিশেষ প্রতিনিধি, পঞ্চগড়ঃ
পঞ্চগড়ে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে পঞ্চগড় জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন পানিসম্পদ প্রতিমন্ত্রী আলহাজ ফরহাদ হোসেন আজাদ এমপি। এতে সভাপতিত্ব করেন পঞ্চগড় জেলা আনসার ও ভিডিপির জেলা কমান্ড্যান্ট মোহাম্মদ ফরিদ রহমান।
এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম ইমাম রাজী টুলু, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ফরহাদ হোসেন, আনসার-ভিডিপির অ্যাডজুট্যান্ট হারুন রশীদ, বোদা উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা এবং বোদা ও সদর উপজেলার ভাতাভোগী আনসার-ভিডিপি সদস্যরা।
কর্মসূচির অংশ হিসেবে সবুজায়ন ও পরিবেশের ভারসাম্য রক্ষার লক্ষ্যে পঞ্চগড় জেলার বিভিন্ন এলাকায় ধাপে ধাপে মোট ১ হাজার ১০০টি গাছের চারা রোপণ ও বিতরণ করা হবে বলে জানা গেছে।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.