
নাজমুল হোসেন, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে পুলিশের অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাসুদ রানা (৫১) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) ভোরে উপজেলার নেকমরদ ইউনিয়নের ভবানন্দপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক মাসুদ রানা ভবানন্দপুর গ্রামের মৃত রশিদুল হকের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোর সাড়ে ৫টার দিকে রাণীশংকৈল থানা পুলিশের একটি দল ভবানন্দপুর এলাকায় অভিযান চালায়। এ সময় মাসুদ রানার গতিবিধি সন্দেহজনক মনে হলে পুলিশ তাকে আটক করে তল্লাশি চালায়। পরে তার কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আল বারী বিষয়টি নিশ্চিত করে জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
ওসি আরও জানান, মাদকের বিরুদ্ধে রাণীশংকৈল থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.