
এম এম মামুনঃ
রাজশাহীর মোহনপুরে মাদকাসক্ত ছেলের হামলায় মা নিহত ও বাবা গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় আমিনুল ইসলাম (৩২) নামে ওই ছেলেকে আটক করেছে পুলিশ।
বুধবার (২৩ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে উপজেলার মৌগাছি ইউনিয়নের সরদারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জান্নাতুন (৫৫) ওই গ্রামের মুজিব সরদারের স্ত্রী। গুরুতর আহত মুজিব সরদারকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আমিনুল ইসলাম দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন বলে পরিবারের সদস্য ও স্থানীয়দের দাবি। মাদক সেবনকে কেন্দ্র করে পরিবারের সঙ্গে তার প্রায়ই বিরোধ হতো বলেও জানান তারা।
স্থানীয়দের ভাষ্য, ঘটনার রাতে পারিবারিক বিরোধের একপর্যায়ে আমিনুল উত্তেজিত হয়ে পড়েন। পরে ধারালো হাসুয়া দিয়ে মা জান্নাতুনের ওপর হামলা চালালে তিনি গুরুতর আহত হন। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে পুলিশ জানিয়েছে।
এ সময় স্ত্রীকে রক্ষা করতে এগিয়ে গেলে মুজিব সরদারও হামলার শিকার হয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত রামেক হাসপাতালে নিয়ে যান।
খবর পেয়ে মোহনপুর থানা পুলিশ অভিযান চালিয়ে আমিনুল ইসলামকে আটক করে।
রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) হেলেনা আকতার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মাকে ধারালো অস্ত্র দিয়ে হত্যার অভিযোগে আমিনুল ইসলামকে আটক করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।
পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ ও হামলার বিস্তারিত বিষয় তদন্ত করে দেখা হচ্ছে।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.