
আলমগীর হোসেন, সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর সাপাহারে আসন্ন শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি ও বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের নবগঠিত উপজেলা কমিটির পরিচিতি উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে 'ধর্ম যার যার, রাষ্ট্র সবার'- এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাপাহার ডাকবাংলো হলরুমে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট সাপাহার উপজেলা শাখার আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট সাপাহার উপজেলা শাখার আহ্বায়ক কমিটির সভাপতি শ্রী দিলীপ চন্দ্র সাহার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট নওগাঁ জেলা শাখার আহ্বায়ক প্রদীপ কুমার কুন্ডু।
পূজা উদযাপন ফ্রন্ট সাপাহার উপজেলা শাখার সদস্য সচিব মিলন কুমার পালের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন, সাপাহার উপজেলা বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী (বেণু), সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী (লাবু) এবং পূজা উদযাপন ফ্রন্ট নওগাঁ জেলা শাখার সদস্য সচিব সঞ্জয় কুমার দাস।
সভায় আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে উপজেলার বিভিন্ন পূজামণ্ডপের প্রস্তুতি, সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা ও মতবিনিময় করা হয়। পাশাপাশি পূজাকে ঘিরে সংশ্লিষ্টদের পারস্পরিক সহযোগিতা ও সম্প্রীতি বজায় রাখার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.