
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩৪ বোতল অবৈধ ফেয়ারডিল সিরাপসহ সিফাত (২০) এবং জসিম উদ্দিনকে (৩১) নামের দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেল পৌনে ৫টার দিকে উপজেলার মনাকষা ইউনিয়নের রানীনগর হঠাৎপাড়া জামে মসজিদের সামনের পাকা সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তার সিফাত উপজেলার তারাপুর গ্রামের মো. জিয়াউর রহমানের ছেলে এবং জসিম উদ্দিন একই উপজেলার রানীনগর গ্রামের মো. জামাল উদ্দিনের ছেলে।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জের (ওসি) মতিউর রহমান সত্যতা নিশ্চিত করে বলেন, সোমবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই (নিরস্ত্র) মো. আবু সাব্বীর রাবুর নেতৃত্বে পুলিশের একটি দল শিবগঞ্জের রানীনগর হঠাৎপাড়া এলাকায় অভিযান চালায়। অভিযানে হঠাৎপাড়া জামে মসজিদের সামনে থেকে ৩৪ বোতল অবৈধ ফেয়ারডিল সিরাপসহ মাদক ব্যবসায়ী সিফাত এবং জসিমকে গ্রেপ্তার করা হয়।
ওসি আরও বলেন, এদিন রাতেই গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। আজ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.