
নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধিঃ
নাটোরের নলডাঙ্গায় হালতি বিলের মৎস্য অভয়াশ্রমে আইন লঙ্ঘন করে মাছ শিকারের অভিযোগে ২৬ জনকে মোট ২৬ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় মাছ ধরার কাজে ব্যবহৃত বড়শি, হুইলসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।
সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত হালতি বিলের ভূষণগাছা এলাকায় হালতি বিল ট্যাংকি মৎস্য অভয়াশ্রমে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর ৫ ধারা অনুযায়ী আইন লঙ্ঘন করে মাছ শিকারের অভিযোগে ২৬ জনকে প্রত্যেককে ১ হাজার টাকা করে মোট ২৬ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাম্মী আক্তার ও সহকারী কমিশনার (ভূমি) মো. শামীম হোসেন।
অভিযানে সার্বিক সহযোগিতা করেন নলডাঙ্গা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আবু সাঈদ। অভিযানের নিরাপত্তায় নলডাঙ্গা থানা পুলিশের সদস্য ও আনসার সদস্যরা দায়িত্ব পালন করেন।
উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ জানিয়েছে, মৎস্যসম্পদ সংরক্ষণ, অভয়াশ্রমের সুরক্ষা এবং আইন লঙ্ঘন প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.