
মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর প্রতিনিধিঃ
নিজের মেধা, অধ্যবসায় ও কঠোর পরিশ্রমের স্বীকৃতি হিসেবে গ্রীণ ইউনিভার্সিটি অব বাংলাদেশে লেকচারার হিসেবে যোগ দিয়েছেন শেরপুরের ঝিনাইগাতী উপজেলার মেধাবী শিক্ষার্থী লুবনা জামান। লুবনা জামান শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সাংবাদিক ও অবসরপ্রাপ্ত শিক্ষক এসএম আমিরুজ্জানের কন্যা।
লুবনা জামান কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেছেন। এমবিএ পরীক্ষায় তিনি সিজিপিএ ৪.০০ পেয়ে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অর্জন করেন।
শিক্ষাজীবনে অসাধারণ ফলাফলের পাশাপাশি বিভিন্ন একাডেমিক স্বীকৃতিও অর্জন করেছেন লুবনা। তিনি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড এবং ইউসিজি অ্যাওয়ার্ড অর্জন করেছেন। এছাড়া তাঁর একাডেমিক সাফল্যের স্বীকৃতি হিসেবে চ্যান্সেলর গোল্ড মেডেলের জন্যও মনোনীত হয়েছেন।
শিক্ষাজীবনের সাফল্যের ধারাবাহিকতায় এবার শিক্ষকতা পেশায় যুক্ত হলেন লুবনা জামান। গ্রীণ ইউনিভার্সিটিতে লেকচারার হিসেবে যোগদানের মধ্য দিয়ে তার কর্মজীবনের নতুন অধ্যায়ের সূচনা হয়েছে।
লুবনার এই অর্জনে পরিবার, শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দ ও গর্বের সৃষ্টি হয়েছে। তারা আশা করছেন, মেধা, দক্ষতা ও নিষ্ঠার মাধ্যমে ভবিষ্যতে উচ্চশিক্ষা ও শিক্ষকতা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন তিনি।
লুবনা জামানের এই সাফল্য শুধু তার নিজের নয়, পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের জন্যও গর্বের বলে মনে করছেন স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা। তাঁর কর্মজীবনের নতুন যাত্রা সাফল্য ও গৌরবে আরও সমৃদ্ধ হোক, এমন প্রত্যাশা তাদের।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.