
মোঃ কামরুল ইসলাম কামু, বিশেষ প্রতিনিধি, পঞ্চগড়ঃ
ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পঞ্চগড়ে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে জেলা যুবদল। শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে জেলা যুবদলের উদ্যোগে শহরের বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ স্থানে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের উদ্বোধন করেন পঞ্চগড় জেলা বিএনপির আহ্বায়ক মো. জহিরুল ইসলাম কাচ্চু।
পরে জেলা বিএনপির কার্যালয় থেকে পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়ে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল পর্যন্ত পরিচালিত হয়। এ সময় যুবদলের নেতাকর্মীরা সড়কের আশপাশে পড়ে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করেন। পাশাপাশি এডিস মশার প্রজননস্থল চিহ্নিত ও ধ্বংসে বিভিন্ন কার্যক্রম চালানো হয়।
অভিযানের সময় বিভিন্ন স্থানে জমে থাকা পানি, পরিত্যক্ত পাত্র ও মশার বংশবিস্তারের সম্ভাব্য স্থানগুলো চিহ্নিত করে পরিষ্কার করা হয়। একই সঙ্গে বাড়িঘর, ব্যবসাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করা হয়।
বিশেষ করে কোথাও যেন পানি জমে না থাকে এবং নিয়মিতভাবে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম চালানো হয়, সে বিষয়ে স্থানীয়দের সতর্ক করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন জাসাস নেতা ইউনুস শেখ, পৌর বিএনপি নেতা আব্দুল্লাহ আল মামুন রনিক, পঞ্চগড় জেলা যুবদলের সভাপতি ফেরদৌস ওয়াহিদ রাসেল, সাধারণ সম্পাদক নুরুজ্জামান বাবুসহ জেলা যুবদলের নেতাকর্মীরা।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.