
খলিল মাহমুদ, সিংড়া (নাটোর) প্রতিনিধিঃ
নাটোরের সিংড়ায় উপজেলার ১০ নম্বর চৌগ্রাম ইউনিয়নকে দুর্নীতিমুক্ত ও সুশাসিত এলাকা হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত চেয়ারম্যান প্রার্থী আব্দুল কাহ্হার সিদ্দিক কামরুল।
সম্প্রতি সিংড়া স্মার্ট প্রেস ক্লাবের ‘আলাপন এক্সপ্রেস’ আয়োজিত মুখোমুখি প্রশ্নোত্তর পর্বে তিনি এ অঙ্গীকার করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ‘আলাপন এক্সপ্রেস’-এর পরিচালক বায়াজীত ইসলাম জয়।
প্রশ্নোত্তর পর্বে উপস্থিত সাধারণ মানুষের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন প্রার্থী আব্দুল কাহ্হার সিদ্দিক কামরুল। এ সময় চৌগ্রাম ইউনিয়নের বিভিন্ন গ্রামের গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আব্দুল কাহ্হার কামরুল বলেন, চৌগ্রাম ইউনিয়নকে পূর্ণাঙ্গভাবে দুর্নীতিমুক্ত ও সুশাসিত এলাকা হিসেবে গড়ে তোলাই তাঁর মূল লক্ষ্য।
অনুষ্ঠানে স্থানীয় কয়েকজন বাসিন্দা বলেন, তারা অতীতের নেতৃত্বের পুনরাবৃত্তি চান না। তাদের প্রত্যাশা, ইউনিয়নের নেতৃত্বে একজন সৎ, চরিত্রবান ও আদর্শবান ব্যক্তিকে দেখতে চান।
এ সময় উপস্থিত ছিলেন, সিংড়া উপজেলা জামায়াতের আমির অধ্যাপক আ. খ. ম. আমানউল্লাহ আমান, সাধারণ সম্পাদক প্রভাষক এন্তাজ আলী এবং পৌর জামায়াতের আমির প্রভাষক সাদরুল উলা।
সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন, সিংড়া স্মার্ট প্রেস ক্লাবের সভাপতি খলিল মাহমুদ, সিনিয়র সহ-সভাপতি বেলায়েত হোসেন, সহ-সভাপতি আলমগীর কবির বাবুল, সাধারণ সম্পাদক মুকুল হোসেন, জয়েন্ট সেক্রেটারি আশরাফুল ইসলাম সরদার, মডেল প্রেস ক্লাবের সভাপতি রাজু আহমেদ, সাংগঠনিক সম্পাদক রবিন খান ও মোতালেব হোসেনসহ স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.