
মো. কামরুল ইসলাম কামু, বিশেষ প্রতিনিধি, পঞ্চগড়ঃ
পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত সাবেক পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম হুমায়ূন কবির উজ্জলকে আটক করেছে পুলিশ। তার বিরুদ্ধে গুম, শিক্ষার্থীদের ওপর হামলা ও সন্ত্রাসবিরোধী আইনে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে জেলা শহরের ঢাকাইয়াপট্টি এলাকায় নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, পঞ্চগড় সদর থানায় হুমায়ূন কবির উজ্জলের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এসব মামলার মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় নিখোঁজ আল আমিনকে কেন্দ্র করে করা মামলা, শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ এবং সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলাও রয়েছে। আটকের পর তাকে পঞ্চগড় সদর থানায় নেওয়া হয়। পরে আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, এস এম হুমায়ূন কবির উজ্জলকে আটক করে আদালতে সোপর্দ করা হয়েছে।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.