
ঢাকা অফিসঃ
রাজধানী ঢাকায় কেমিক্যাল ও শিল্পজাত কাঁচামাল উৎপাদনকারী প্রতিষ্ঠান রেডমিন ইন্ডাস্ট্রিজ লিমিটেডের অ্যানুয়াল পার্টনার সামিট ‘রেডমিন হরাইজন ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি রাজধানীর ঢাকা রিজেন্সি হোটেলে দিনব্যাপী এ সামিটের আয়োজন করা হয়। এতে রেডমিন ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ডিস্ট্রিবিউটররা অংশ নেন।
২০২২ সালে যাত্রা শুরু করা রেডমিন ইন্ডাস্ট্রিজ লিমিটেড কেমিক্যাল, অ্যাডহেসিভ ও থিনারসহ বিভিন্ন শিল্পজাত পণ্য উৎপাদন ও সরবরাহ করে আসছে। প্রতিষ্ঠানটির পণ্য তালিকায় ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড কমার্শিয়াল সলিউশন, প্রিন্টিং-প্যাকেজিং ইঙ্ক, হট মেল্ট গ্লু, হাইজিন গ্লু, টয়েজ, বেবি প্রোডাক্ট ও অ্যাগ্রো প্রোডাক্টও রয়েছে।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশের কেমিক্যাল ও ইন্ডাস্ট্রিয়াল সলিউশন খাতকে আরও প্রযুক্তিনির্ভর ও স্বনির্ভর করে গড়ে তোলার পাশাপাশি দেশীয়ভাবে মানসম্মত ও উদ্ভাবনী পণ্য উৎপাদনের মাধ্যমে আমদানি নির্ভরতা কমানো তাদের অন্যতম লক্ষ্য। একই সঙ্গে শিল্পখাতে নতুন সম্ভাবনা তৈরি, কর্মসংস্থান সৃষ্টি, দক্ষ মানবসম্পদ উন্নয়ন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধিতেও কাজ করছে প্রতিষ্ঠানটি।
[caption id="attachment_41893" align="aligncenter" width="300"]
Redmin Horizon 2026[/caption]
সামিটে রেডমিন ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান এস এম নুরুল আলম রেজভী, ব্যবস্থাপনা পরিচালক এস এম মঞ্জুরুল আলম অভি, পরিচালক রাইসা সিগমা হিমা, পরিচালক রিফাহ তাসনিয়া স্বর্ণা ও চিফ বিজনেস অফিসার মো. জহুরুল হকসহ দেশের বিভিন্ন প্রান্তের ডিস্ট্রিবিউটররা অংশ নেন। অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে অতিথিদের সম্মাননা দেওয়া হয়। পরে সংগীত পরিবেশন করেন সংগীতশিল্পী সাবরিনা এহসান পড়শী।
রেডমিন ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এস এম মঞ্জুরুল আলম অভি বলেন, রেডমিনের মূল চালিকাশক্তি হলো উদ্ভাবন ও গুণগত মানসম্পন্ন পণ্য উৎপাদন। আমাদের গবেষণা ও উন্নয়ন (আরঅ্যান্ডডি), প্রোডাক্ট ডেভেলপমেন্ট ও টেকনিক্যাল সাপোর্ট টিমের সহায়তায় উৎপাদনগত বিভিন্ন জটিলতার ক্ষেত্রে আমরা দ্রুত, নির্ভরযোগ্য ও সাশ্রয়ী সমাধান দিতে সক্ষম।
তিনি বলেন, আধুনিক জীবনমান নিশ্চিতের লক্ষ্যে রেডমিন আরও বুদ্ধিদীপ্ত, নিরাপদ ও পরিবেশবান্ধব পণ্য তৈরির প্রতিশ্রুতিতে কাজ করছে। আমাদের বিশ্বাস, এই সামিটের মাধ্যমে আমরা বহুমুখী শিল্পগোষ্ঠী হিসেবে শিল্পখাতে আরও এক ধাপ এগিয়ে যেতে পারব।
আয়োজকরা আশা করছেন, দেশের বিভিন্ন প্রান্তের ডিস্ট্রিবিউটরদের সঙ্গে এ ধরনের আয়োজনের মাধ্যমে পারস্পরিক সম্পর্ক আরও শক্তিশালী হবে এবং দেশের কেমিক্যাল ও ইন্ডাস্ট্রিয়াল সলিউশন খাতের উন্নয়নে নতুন সম্ভাবনা তৈরি হবে।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.