
উমর ফারুক, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ
পঞ্চগড় জেলা প্রেসক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে মো. রাসেদুজ্জামান রাসেদকে সভাপতি এবং মো. ডিজার হোসেন বাদশাকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
দীর্ঘদিন স্থবির হয়ে থাকা সংগঠনটির সাংগঠনিক কার্যক্রম পুনরুজ্জীবিত ও গতিশীল করার লক্ষ্যে শুক্রবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় পঞ্চগড় নজরুল পাঠাগারে সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সংগঠনের কার্যক্রম জোরদার, সদস্যদের মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং প্রেসক্লাবকে আরও সুসংগঠিত করার বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হয়।
সাধারণ সভা শেষে একই রাতে পঞ্চগড় শহরের পার্টি সেন্টারে দ্বিতীয় অধিবেশন অনুষ্ঠিত হয়। সেখানে দীর্ঘ আলোচনার পর সদস্য, জ্যেষ্ঠ সাংবাদিক ও সহকর্মীদের কণ্ঠভোটে নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।
কণ্ঠভোটে সর্বসম্মতিক্রমে মো. রাসেদুজ্জামান রাসেদ সভাপতি, মো. ডিজার হোসেন বাদশা সাধারণ সম্পাদক এবং আব্দুর রউফ সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন। পরে অন্যান্য পদে নির্বাচিতদের নাম ঘোষণা করা হয়।
নবগঠিত কমিটির অন্যান্য পদে রয়েছেন, সিনিয়র সহ-সভাপতি মো. সোয়েব আলী সবুজ, সহ-সভাপতি মো. এনামুল হক, মো. রহিম আব্দুর রহিম ও মো. শাহজালাল; সহ-সম্পাদক মো. একরামুল হক মুন্না; সহ-সাংগঠনিক সম্পাদক মো. রাশেদুল ইসলাম; অর্থবিষয়ক সম্পাদক এস.এম. সাদেকুজ্জামান সয়েল; দপ্তর সম্পাদক মো. জয়নুল ইসলাম; প্রচার সম্পাদক মো. রেজাউর রহমান মীম; সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এম.এ. তোয়ালেব; আইনবিষয়ক সম্পাদক মো. নুরুজ্জামান রতন; ক্রীড়া সম্পাদক মো. রাকিব হাসান; প্রকাশনা সম্পাদক মো. আমিরুল ইসলাম; সমাজকল্যাণ সম্পাদক মো. আব্দুল্লাহীল কাফী এবং কার্যনির্বাহী সম্পাদক মো. তরিকুল ইসলাম।
কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন মো. ওমর ফারুক, মো. মাজেদুল ইসলাম আকাশ, মো. আব্দুল্লাহ আল মামুন, মো. মওদুদ আহম্মেদ, মো. ইরাক, মো. মাইনুল ইসলাম, মো. জাকারিয়া ইসলাম সবুজ, মো. নাজমুস সাকিব মুন ও মো. নাজমুল হক।
দায়িত্ব পাওয়ার পর নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো. ডিজার হোসেন বাদশা বলেন, “মহান আল্লাহর অশেষ কৃপায় আমার ওপর অর্পিত দায়িত্ব যেন সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করতে পারি। আমাকে এই দায়িত্ব দেওয়ায় পঞ্চগড় জেলা প্রেসক্লাবের সম্মানিত সদস্য, জ্যেষ্ঠ সাংবাদিক ও সহকর্মীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। তাঁদের এই আস্থা আমার কাছে একটি বড় আমানত। সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে তাঁদের বিশ্বাসের মর্যাদা রাখার সর্বোচ্চ চেষ্টা করব, ইনশাআল্লাহ।”
তিনি বলেন, সাংবাদিকদের ঐক্য ও পেশাগত মর্যাদা সমুন্নত রাখার পাশাপাশি পঞ্চগড়ে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার বিকাশে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করার চেষ্টা করা হবে।
নবনির্বাচিত সভাপতি মো. রাসেদুজ্জামান রাসেদ বলেন, “সকল প্রশংসা একমাত্র মহান সৃষ্টিকর্তা আল্লাহ তাআলার। আমাকে সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়ায় সকল সাংবাদিক সহকর্মী ও প্রিয় বন্ধুদের প্রতি আন্তরিক ধন্যবাদ, মোবারকবাদ ও কৃতজ্ঞতা জানাই।”
তিনি আরও বলেন, পঞ্চগড়ে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও নির্ভরযোগ্য তথ্যের বিকাশে সাংবাদিকদের সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতা গুরুত্বপূর্ণ। সবাইকে সঙ্গে নিয়ে পঞ্চগড় জেলা প্রেসক্লাবকে আরও কার্যকর ও মর্যাদাপূর্ণ সংগঠন হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.