
মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর প্রতিনিধিঃ
শেরপুরের নালিতাবাড়ী সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতীয় ওষুধ পাচারের চেষ্টা ভেস্তে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় প্রায় ৫ লাখ ২ হাজার ৪২৫ টাকা মূল্যের ভারতীয় ওষুধের একটি বড় চালান জব্দ করা হয়েছে।
রোববার (১৩ সেপ্টেম্বর) ভোরে উপজেলার সীমান্তবর্তী পানিহাতা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব ওষুধ জব্দ করে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)।
৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ জানান, সীমান্ত দিয়ে চোরাকারবারিরা অবৈধভাবে ভারতীয় ওষুধ বাংলাদেশে পাচারের চেষ্টা করছে—এমন তথ্যের ভিত্তিতে পানিহাতা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ জব্দ করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, ময়মনসিংহ-শেরপুর সীমান্তকে চোরাচালানমুক্ত রাখতে নিয়মিত টহলের পাশাপাশি গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। মাদক, অবৈধ পণ্য পাচার ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সীমান্ত এলাকায় ২৪ ঘণ্টা নজরদারি চালানো হচ্ছে।
লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ বলেন, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সব ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। সীমান্ত দিয়ে অবৈধভাবে পণ্য পাচারের বিরুদ্ধে অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.