
মোঃ কামরুল ইসলাম কামু বিশেষ প্রতিনিধিঃ
পঞ্চগড়ের আটোয়ারীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা উসমান গনি (৩৫)কে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মির্জাপুর ইউনিয়নের বাংলা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার উসমান গনি আটোয়ারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের বার আউলিয়া প্রেসিডেন্টপাড়া গ্রামের জয়েন উদ্দিনের ছেলে। তিনি বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাবেক সদস্য এবং ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন।
পুলিশ জানায়, সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় উসমান গনিকে গ্রেপ্তার করা হয়েছে। আটোয়ারী থানার মামলা নম্বর-১৭, তারিখ ২৯ অক্টোবর ২০২৫। মামলাটি সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ (সংশোধনী ২০১৩)-এর ৬(২), ৮, ১০, ১২ ও ১৩ ধারায় দায়ের করা হয়। মামলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কার্যক্রমে জড়িত থাকার অভিযোগ রয়েছে উসমান গনির বিরুদ্ধে। তবে এসব অভিযোগের বিষয়ে আদালতে বিচারিক প্রক্রিয়া চলবে।
আটোয়ারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মতিয়ার রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, উসমান গনির বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে শনিবার (১২ সে[টেম্বর) আদালতে সোপর্দ করা হয়।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.