
মোঃ কামরুল ইসলাম কামু, বিশেষ প্রতিনিধি, পঞ্চগড়ঃ
পঞ্চগড়ে নবনিযুক্ত জেলা পরিষদ প্রশাসক এম.এ. মজিদের সঙ্গে সংবাদকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে পঞ্চগড় জেলা পরিষদ মিলনায়তনে জেলা পরিষদের উদ্যোগে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবনিযুক্ত জেলা পরিষদ প্রশাসক এম.এ. মজিদ।
সভায় পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি মোশারফ হোসেন, সাধারণ সম্পাদক সরকার হায়দার, চ্যানেল আইয়ের পঞ্চগড় প্রতিনিধি এ রহমান মুকুল, এনটিভির পঞ্চগড় স্টাফ করেসপন্ডেন্ট সাজ্জাদুর রহমান সাজ্জাদ, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের প্রতিনিধি সফিকুল আলম, দেশ রূপান্তরের প্রতিনিধি শহীদুল ইসলাম, দৈনিক জনবাণীর কামরুল ইসলাম কামু, এখন টিভির প্রতিনিধি লুৎফর রহমান, দৈনিক করতোয়ার প্রতিনিধি সামসুউদ্দীন চৌধুরী কালাম, চ্যানেল ২৪-এর প্রতিনিধি এ হোসেন রায়হান এবং খবর টিভির পঞ্চগড় স্টাফ রিপোর্টার আব্দুর রহিমসহ জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা বক্তব্য দেন।
এ সময় জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ে কর্মরত গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় নবনিযুক্ত জেলা পরিষদ প্রশাসক এম.এ. মজিদ নতুন পঞ্চগড় বিনির্মাণে গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, পঞ্চগড় জেলাকে একটি মডেল জেলা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করা হবে। এ ক্ষেত্রে গণমাধ্যমকর্মীদের সহযোগিতা ও গঠনমূলক ভূমিকা গুরুত্বপূর্ণ।
এর আগে নবনিযুক্ত জেলা পরিষদ প্রশাসক এম.এ. মজিদকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান পঞ্চগড়ে কর্মরত সংবাদকর্মীরা।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.