
এম এম মামুনঃ
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জিত সরকার (২২) নামে এক ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শেখ শামীম আহমেদ বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, জিত সরকার একজন কলেজশিক্ষার্থী ছিলেন। ডেঙ্গু আক্রান্ত হয়ে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় তাঁকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তাঁর বাড়ি নাটোরের বনপাড়ায়।
হাসপাতালের মুখপাত্র জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে নতুন করে ২০ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এ সময়ে চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছেন ২৪ জন।
বর্তমানে রামেক হাসপাতালে মোট ৬৪ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.