
রাঙামাটি প্রতিনিধিঃ
যুবসমাজকে মাদকের ভয়াল ছোবল থেকে দূরে রাখা এবং খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে রাঙামাটির রাজস্থলীতে ক্রীড়া সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজস্থলী উপজেলা পরিষদ চত্বরে বাংলাদেশ সেনাবাহিনীর কাপ্তাই জোনের অধীন রাজস্থলী আর্মি ক্যাম্পের উদ্যোগে উপজেলা ফুটবল দলের খেলোয়াড়দের মধ্যে এসব ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলোয়াড়দের হাতে ক্রীড়া সামগ্রী তুলে দেন রাজস্থলী আর্মি ক্যাম্পের কমান্ডার মেজর হাফিজ আহমেদ।
এ সময় উপস্থিত ছিলেন, রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউছুফ হাসান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ খালেদ হোসেন, রাজস্থলী প্রেস ক্লাবের সভাপতি আজগর আলী খান, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং উপজেলা ফুটবল দলের খেলোয়াড়রা।
ক্রীড়া সামগ্রী বিতরণকালে মেজর হাফিজ আহমেদ বলেন, বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য অঞ্চলের সার্বিক আইনশৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষার পাশাপাশি সামাজিক উন্নয়নেও নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, আজকের যুবসমাজই আগামী দিনের বাংলাদেশের হাল ধরবে। যুবকদের সুনাগরিক ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে খেলাধুলার কোনো বিকল্প নেই।
তিনি আরও বলেন, এ ধরনের উদ্যোগ যুবসমাজকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রেখে খেলাধুলার মাঠে ফিরিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদী।
উপজেলা ফুটবল দলের প্রত্যেক খেলোয়াড়কে উৎসাহিত করতে সেনাবাহিনীর পক্ষ থেকে ফুটবল, বুট জুতা, গোলকিপার গ্লাভস, জার্সিসহ খেলাধুলার প্রয়োজনীয় বিভিন্ন উপকরণ ও সরঞ্জাম বিতরণ করা হয়।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.