
নাটোর প্রতিনিধিঃ
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত নাটোর জেলা আওয়ামী যুবলীগের সদ্য ঘোষিত আহ্বায়ক কমিটি থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন সাবেক জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল্লাহ আল সাকিব বাকী।
গত ১ সেপ্টেম্বর বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. মাইনুল হোসেন খান নিখিলের স্বাক্ষরিত ৭৬ সদস্যের নাটোর জেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক কমিটি প্রকাশ করা হয়। ওই কমিটিতে সদস্য হিসেবে আব্দুল্লাহ আল সাকিব বাকীর নাম রাখা হয়।
কমিটিতে নিজের নাম অন্তর্ভুক্তির বিষয়টি জানতে পেরে তিনি স্বেচ্ছায় ওই পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নেন। একই সঙ্গে তাকে কমিটি থেকে বাদ দিয়ে সংশোধিত কমিটি প্রকাশের অনুরোধ জানিয়েছেন তিনি।
পদত্যাগপত্রে আব্দুল্লাহ আল সাকিব বাকী উল্লেখ করেন, ২০০৩ সালে তিনি নাটোর পৌর ছাত্রলীগের আহ্বায়ক, ২০০৪ সালে নাটোর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবং ২০১০ সালে জেলা ছাত্রলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া নাটোর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।
পদত্যাগপত্রে তিনি আরও উল্লেখ করেন, বর্তমানে নাটোর জেলা আওয়ামী যুবলীগের সংগঠনে কাজ করার বিষয়ে তার আগ্রহ নেই। এ কারণে সদ্য ঘোষিত আহ্বায়ক কমিটিতে দেওয়া সদস্য পদ থেকে তিনি স্বেচ্ছায় পদত্যাগ করেছেন।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানিয়ে তিনি বলেন, তাকে আহ্বায়ক কমিটির সদস্য পদ থেকে বাদ দিয়ে সংশোধিত কমিটি প্রকাশ করা হোক।
মুঠোফোনে আব্দুল্লাহ আল সাকিব বাকী পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.