
নাজমুল হোসেন, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে তীর্ণই নদীর পানিতে ডুবে কাউসার আলী (৫) এবং রেহেশান (৪) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ধর্মগড় ইউনিয়নের জগদল এলাকায় নদী থেকে তাদের ভাসমান মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা।
নিহত কাউসার আলী জগদল গ্রামের আবুল কালামের ছেলে এবং রেহেশান একই গ্রামের জাহিদ হাসানের ছেলে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে পরিবারের সদস্যদের অগোচরে খেলতে খেলতে শিশু দুটি বাড়ির পাশের তীর্ণই নদীর পাড়ে চলে যায়। একপর্যায়ে তারা নদীর পানিতে পড়ে তলিয়ে যায়। দীর্ঘ সময় শিশু দুটিকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে স্থানীয়রা নদীতে তাদের সন্ধান চালিয়ে দুজনকে উদ্ধার করেন। তবে ততক্ষণে তাদের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। দুই শিশুর মর্মান্তিক মৃত্যুতে জগদল গ্রামে নেমে এসেছে গভীর শোকের ছায়া।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আল বারী মুঠোফোনে জানান, ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের (এডিএম) কাছে বিনা ময়নাতদন্তে মরদেহ দাফনের আবেদন করলে দাফনের অনুমতি দেওয়া হয়। এ বিষয়ে থানায় ইউডি মামলা রুজু করা হয়েছে।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.