
নাটোর প্রতিনিধিঃ
নাটোরে চাঞ্চল্যকর গৃহবধূ মীম আক্তার (২১) হত্যা মামলায় রাজু প্রামাণিক (২৫)কে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫ লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৩ বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া আরেকটি ধারায় তাকে ১ বছরের সশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) নাটোরের অতিরিক্ত দায়রা জজ (৪র্থ আদালতের) বিচারক মো. দেলোয়ার হোসেন এ রায় ঘোষণা করেন।
মামলার এজাহার ও চার্জশিট সূত্রে জানা যায়, ২০২২ সালের ২৯ জানুয়ারি সকাল ১০টার দিকে নাটোর সদর উপজেলার বাগড়োম গ্রামের একটি বাড়িতে প্রবেশ করেন রাজু প্রামাণিক ও তার সহযোগী তানজিল (১৬)। পূর্বশত্রুতা ও পারিবারিক বিরোধের জেরে রাজু ধারালো চাকু দিয়ে মীম আক্তারের শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করেন।
মীমকে রক্ষা করতে এগিয়ে এলে তার বোন মোছা. মনীষা খাতুন (১৮) ও মা চামেলী বেগম (৪০)-কেও কুপিয়ে ও মারধর করে গুরুতর আহত করা হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মীম আক্তারকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পরদিন ৩০ জানুয়ারি নিহত মীমের মা চামেলী বেগম বাদী হয়ে নাটোর সদর থানায় হত্যা মামলা দায়ের করেন।
দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা করে আদালত রাজু প্রামাণিককে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দেন।
আদালত জরিমানার ১ লাখ টাকা সরকারি কোষাগারে জমা দেওয়ার পাশাপাশি অবশিষ্ট ৪ লাখ ১ হাজার টাকা ক্ষতিপূরণ হিসেবে বাদীকে দেওয়ার নির্দেশ দিয়েছেন।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.