
লালপুর (নাটোর) প্রতিনিধিঃ
নাটোরের লালপুরে একটি অবৈধ গাঁজার গাছসহ সোহরাব আলী (৫৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
শনিবার (২৯ আগস্ট) রাত ২টার দিকে উপজেলার ওয়ালিয়া মধ্যপাড়া (মণ্ডলপাড়া) এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক সোহরাব আলী ওয়ালিয়া মধ্যপাড়া (মণ্ডলপাড়া) এলাকার মৃত দেলু প্রামাণিকের ছেলে।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম এর সত্যতা নিশ্চিত করে জানান, লালপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. মনিরুল ইসলাম সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় ওয়ালিয়া মধ্যপাড়া এলাকার একটি নির্মাণাধীন ভবনের উত্তর পাশের ছাদবিহীন ঘরের ভেতর থেকে একটি গাঁজার গাছসহ সোহরাব আলীকে আটক করা হয়।
তিনি আরও জানান, এ ঘটনায় আটক সোহরাব আলীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণি-১৮(ক) অনুযায়ী নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরে শনিবার (২৯ আগস্ট) সোহরাব আলীকে আদালতে সোপর্দ করা হয়েছে।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.