
এম এম মামুনঃ
সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষাদানের ধারা অব্যাহত রাখতে রাজশাহী জাগো ফাউন্ডেশনের স্কুলসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা ও এতিমখানার জন্য সরকারি খাস জমি ও রেলওয়ের জমি বরাদ্দে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। এ বিষয়ে সংশ্লিষ্ট আবেদন দ্রুত অনুমোদনের জন্য রেলমন্ত্রী ও রেল সচিবের কাছে সরাসরি সুপারিশ পাঠানোরও প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।
শনিবার (২৯ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী নগরের আসাম কলোনিতে জাগো ফাউন্ডেশনের স্কুল পরিদর্শনকালে এসব কথা বলেন ভূমিমন্ত্রী।
মন্ত্রী বলেন, সুবিধাবঞ্চিত এলাকার শিশুদের শিক্ষার অধিকার নিশ্চিত করার পাশাপাশি তাদের কর্মসংস্থানমুখী শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখতে স্থায়ী জায়গার ব্যবস্থা করা জরুরি। এ জন্য নতুন রাস্তার পাশে কিংবা রেলওয়ের পাশে সুবিধাজনক সরকারি খাস জমি চিহ্নিত করে বরাদ্দের জন্য আবেদন করার পরামর্শ দেন তিনি।
সভায় জানানো হয়, ইউসেফ স্কুলের মাধ্যমে বর্তমানে প্রায় পাঁচ হাজার সুবিধাবঞ্চিত শিশু রাজশাহীর ১১টি স্কুলে পড়াশোনা করছে। এসব স্কুলের অধিকাংশের কার্যক্রম সিটি করপোরেশনের জায়গায় পরিচালিত হচ্ছে। এর আগে মেয়র থাকাকালে এসব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য তিনটি বহুতল ভবন নির্মাণসহ বিভিন্নভাবে সহযোগিতা করেছিলেন ভূমিমন্ত্রী। তবে বর্তমানে কয়েকটি জায়গার চুক্তির মেয়াদ শেষ হওয়ার পথে। এর মধ্যে টিকাপাড়া গোরস্থানের সংলগ্ন জায়গাটিও রয়েছে। ফলে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর কার্যক্রম নির্বিঘ্নে চালিয়ে যেতে স্থায়ী জায়গার প্রয়োজনীয়তার বিষয়টি সভায় তুলে ধরা হয়।
এ সময় ভূমিমন্ত্রী সংশ্লিষ্টদের প্রয়োজনীয় জায়গা চিহ্নিত করে নিয়ম অনুযায়ী আবেদন করার পরামর্শ দেন। পাশাপাশি শিক্ষাবঞ্চিত শিশুদের শিক্ষা কার্যক্রম যাতে কোনোভাবেই বাধাগ্রস্ত না হয়, সে বিষয়ে সহযোগিতার আশ্বাস দেন।
পরিদর্শনকালে জাগো ফাউন্ডেশনের স্কুলের সুন্দর ও মনোরম পরিবেশ দেখে সন্তোষ প্রকাশ করেন ভূমিমন্ত্রী। এ সময় সুবিধাবঞ্চিত শিশুদের উজ্জ্বল ভবিষ্যৎ ও সাফল্য কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.