
বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধিঃ
নাটোরের বাগাতিপাড়ায় ১০ পিস ইয়াবাসহ আকাশ (২৫) ও শাকিল (২২) নামে দুই যুবককে আটক করেছে স্থানীয়রা। পরে তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়। শুক্রবার (২৮ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার নুরপুর মালঞ্চি এলাকায় এ ঘটনা ঘটে।
আটক আকাশ উপজেলার নুরপুর মালঞ্চি এলাকার আবুল কালাম আজাদের ছেলে এবং শাকিল একই এলাকার ঠান্টুর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আকাশ ও শাকিল দীর্ঘদিন ধরে এলাকায় ইয়াবা সেবন ও বিক্রির সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। তারা কিশোর ও যুবকদের কাছে মাদক বিক্রি করে আসছিলেন বলেও অভিযোগ স্থানীয়দের।
স্থানীয়রা জানান, এলাকায় মাদক নির্মূলের লক্ষ্যে তিনটি গ্রামের বাসিন্দাদের সমন্বয়ে একটি মাদকবিরোধী কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যরা নিয়মিত মাদকবিরোধী কার্যক্রম পরিচালনা করে আসছেন। এরই ধারাবাহিকতায় শুক্রবার রাতে তমালতলা এলাকায় অভিযান চালানোর সময় আকাশ ও শাকিলকে ইয়াবাসহ আটক করা হয়। পরে পুলিশে খবর দেওয়া হলে ঘটনাস্থলে গিয়ে পুলিশ তাদের হেফাজতে নেয়।
পুলিশের দাবি, তাদের কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
বাগাতিপাড়া মডেল থানার পুলিশ পরিদর্শক (ভারপ্রাপ্ত ওসি) মো. আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করে মুঠোফোনে এই প্রতিবেদককে বলেন, আটক দুই যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। শনিবার (২৯ আগস্ট) তাদের আদালতে সোপর্দ করা হবে।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.