
লালপুর (নাটোর) প্রতিনিধি:
নাটোরের লালপুরে পারিবারিক কলহের জেরে বিষপানে জান্নাতী খাতুন রুনা (১৮) নামে এক তরুণী গৃহবধূর মৃত্যু হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) রাত পৌনে ১২টার দিকে উপজেলার মহারাজপুর গ্রামে এই ঘটনা ঘটে। মৃত জান্নাতী খাতুন রুনা ওই গ্রামের মোঃ সম্রাটের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে স্বামী সম্রাটের সাথে পারিবারিক বিষয় নিয়ে স্বামী সম্রাট হোসেনের সঙ্গে মনোমালিন্যের একপর্যায়ে জান্নাতী খাতুন বিষপান করে। বিষয়টি টের পেয়ে স্বামী সম্রাট ও পরিবারের অন্য সদস্যরা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে দ্রুত লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) রেফার্ড করেন। পরে রামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (২২ আগস্ট) ভোর ৫টার দিকে জান্নাতী খাতুন রুনার মৃত্যু হয়।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় লালপুর থানায় একটি অপমৃত্যু মামলা (ইউডি) রুজু করা হয়েছে। তিনি আরও জানান, মৃতের লাশের ময়নাতদন্ত সম্পন্ন করে পরিবারের নিকট হস্তান্তরের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে লালপুর থানার বেতার বার্তা (নং-১৬৫, তারিখ: ২২/০৮/২০২৬) মূলে রাজশাহী মহানগরীর রাজপাড়া থানাকে অনুরোধ জানানো হয়েছে।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.