
নাটোর প্রতিনিধিঃ
নাটোরে অসুস্থ বাবার মৃত্যুর পর প্যারোলে মুক্তি পেয়ে জানাজায় অংশ নিয়েছেন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও বর্তমানে যুবলীগের রাজনীতির সঙ্গে যুক্ত রাকিবুল হাসান জেমস।
জেমসের ৬০ বছর বয়সী বাবা আবুল কালাম আজাদ দীর্ঘদিন ধরে বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় শনিবার (১৫ আগস্ট) দুপুর আড়াইটার দিকে তিনি মারা যান। তার বাড়ি নাটোর শহরের দক্ষিণ বড়গাছা হাজীপাড়া এলাকায়।
পরিবার ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, প্রায় দেড় মাস আগে একটি মামলায় গ্রেপ্তার হন রাকিবুল হাসান জেমস। গত ২২ জুন বাবার অসুস্থতার খবর পেয়ে তাঁকে দেখতে বাড়িতে এলে মধ্যরাতে সেখান থেকে গ্রেপ্তার করা হয়। পরে অসুস্থ আবুল কালাম আজাদকে দুই দিন আগে ঢাকা থেকে বাড়িতে নিয়ে আসা হয়। শনিবার দুপুরে নিজ বাড়িতেই তাঁর মৃত্যু হয়।
জানা গেছে, সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের বাড়িতে অগ্নিসংযোগ ও একজনকে পুড়িয়ে হত্যার ঘটনায় নাটোর থানায় দায়ের করা একটি মামলায় জেমস আসামি। মামলাটি নাটোর থানার মামলা নম্বর-১২, তারিখ ৪০৪/২৪ বলে উল্লেখ করা হয়েছে।
শনিবার এশার নামাজের পর নাটোর শহরের দক্ষিণ বড়গাছা এলাকার বুড়া দরগা মসজিদ প্রাঙ্গণে আবুল কালাম আজাদের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
বাবার জানাজায় অংশ নিতে আড়াই ঘণ্টার জন্য রাত সাড়ে ৮টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত প্যারোলে মুক্তি পান রাকিবুল হাসান জেমস। পরে পুলিশের গাড়িতে করে তাঁকে জানাজাস্থলে নেওয়া হয়।
জানাজায় পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন, স্থানীয় বাসিন্দাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। জানাজা শেষে পুলিশি নিরাপত্তায় জেমসকে আবার নিয়ে যাওয়া হয়।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.