
বিজয় রায়, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:
জাতীয় মহিলা ক্রীড়া সংস্থার সভানেত্রীর উপহার সামগ্রী পেয়েছেন ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলের রাঙ্গাটুঙ্গী ইউনাইটেড মহিলা ফুটবল একাডেমির নারী খেলোয়াড়রা। বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেলে উপজেলার রাঙ্গাটুঙ্গী ফুটবল মাঠে সংস্থার সভানেত্রী ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলোয়াড়দের হাতে ফুটবল ও জার্সি তুলে দেন।
এ সময় তিনি রাঙ্গাটুঙ্গী মাঠ থেকে গড়ে ওঠা নারী ফুটবলারদের প্রশংসা করেন এবং তাদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে নারী খেলাধুলা নিয়ে দুই রাজনৈতিক দলের অবস্থান তুলনা করে বক্তব্য দেন তিনি।
তিনি বলেন, একটি রাজনৈতিক দল ধর্মের ভুল ব্যাখ্যা দিয়ে নারীদের স্বাধীনতা সীমিত করার চেষ্টা করছে এবং নারীদের ঘরে বন্দি করে রাখতে চায়। অন্যদিকে আরেক দলের প্রধান সরাসরি মাঠে গিয়ে খেলা দেখে খেলোয়াড়দের উৎসাহিত করছেন এবং খেলাধুলার উন্নয়নে কাজ করছেন।
ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা আরও বলেন, রাঙ্গাটুঙ্গী মহিলা ফুটবল একাডেমির স্থানীয় জমি-সংক্রান্ত বিরোধের সমাধানে জাতীয় মহিলা ক্রীড়া সংস্থা উদ্যোগ নেবে। পাশাপাশি একাডেমির জন্য স্থায়ী সুযোগ-সুবিধা নিশ্চিত করার বিষয়েও কাজ করা হবে।
রাঙ্গাটুঙ্গী ইউনাইটেড মহিলা ফুটবল একাডেমির পরিচালক তাজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদিকা শারমিন আক্তার রত্না, সহকারী কমিশনার (ভূমি) মজিবুর রহমান, ঠাকুরগাঁওয়ের ক্রীড়া সংগঠক ফারুক হোসেন জুলু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আল্লামা আল ওয়াদুদ বিন নূর আলিফ, পৌর বিএনপির সভাপতি শাহাজাহান আলী, সম্পাদক মহসিন আলী, সাবেক চেয়ারম্যান জমিরুল ইসলাম প্রমুখ।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.