
এস ইসলাম, লালপুর (নাটোর) প্রতিনিধি:
নাটোরের লালপুরে হিন্দু সম্প্রদায়ের পরিবারগুলোর কাছে ২০ হাজার টাকা করে চাঁদা দাবি করে একটি চিঠি দেওয়ার অভিযোগ উঠেছে। নির্ধারিত সময়ের মধ্যে বিকাশের মাধ্যমে টাকা পরিশোধ না করলে পরিবারের সদস্যদের হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
শনিবার (১ আগস্ট) রাত ১১টার দিকে উপজেলার বাকনাই এলাকার পালপাড়া গ্রামের নারায়ণ কুমার পালের বাড়ির বারান্দায় অজ্ঞাত ব্যক্তিরা চিঠিটি রেখে যায় বলে জানা গেছে। ঘটনাটি জানাজানি হওয়ার পর পুরো হিন্দুপল্লিতে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয় বাসিন্দা ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, বাকনাই গ্রামের পালপাড়ার বাসিন্দা বৈদ্যনাথ পালের ছেলে নারায়ণ কুমার পালের বাড়ির বারান্দায় রাতে কোনো একসময় চিঠিটি রেখে যায় দুর্বৃত্তরা। রাতে নারায়ণের ছেলে অরুণ কুমার পাল প্রথমে চিঠিটি দেখতে পান। পরে তিনি বিষয়টি পরিবারের সদস্য ও স্থানীয়দের জানান।
চিঠিতে পালপাড়ার সব হিন্দু পরিবারকে বিকাশের মাধ্যমে ২০ হাজার টাকা করে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে টাকা না দিলে ২৪ ঘণ্টার মধ্যে পরিবারের সদস্যদের হত্যা করা হবে বলে হুমকি দেওয়া হয়েছে। চিঠিতে একটি বিকাশ নম্বরও উল্লেখ করা হয়েছে।
এ ছাড়া বিষয়টি কাউকে না জানাতে এবং একটি পরিবারে চিঠি পৌঁছানোর পর সেটি অন্য হিন্দু পরিবারগুলোর কাছেও পৌঁছে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গেছে। চিঠিতে ‘সেভেন স্টার কর্তৃপক্ষ’ নাম উল্লেখ করা হয়েছে।
চিঠি পাওয়ার পর থেকে পালপাড়ার হিন্দু পরিবারগুলোর মধ্যে উদ্বেগ ও নিরাপত্তাহীনতা দেখা দিয়েছে।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে। চিঠিটি জব্দ করা হয়েছে। এর উৎস শনাক্ত এবং ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করতে পুলিশ কাজ করছে।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.