পড়াশোনার কোনো বিকল্প নেই, লেখাপড়া না করলে বড় হওয়া যাবে ন’- নাটোরে হুইপ দুলু
- আপডেট সময় : ১০:১১:২৭ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ ৯০ বার পড়া হয়েছে

পড়াশোনার কোনো বিকল্প নেই, লেখাপড়া না করলে বড় হওয়া যাবে ন’- নাটোরে হুইপ দুলু
নাটোর প্রতিনিধি:
জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, “পড়াশোনার কোনো বিকল্প নেই। লেখাপড়া না করলে বড় হওয়া যাবে না, চাকরিও পাওয়া যাবে না।”
শুক্রবার (৩১ জুলাই) বেলা ১১টার দিকে নাটোর শহরের নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজে একটি চিকিৎসাকেন্দ্রের উদ্বোধন ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হুইপ দুলু বলেন, “২০০১ থেকে ২০০৬ সালে বিএনপি সরকার দেশে নকলমুক্ত শিক্ষা ব্যবস্থা চালু করেছিল। আমরা চাই না, না পড়ে জিপিএ-৫ বা গোল্ডেন জিপিএ-৫ পাওয়ার সংস্কৃতি বাংলাদেশে ফিরে আসুক। হরতাল-অবরোধ কিংবা অন্য কোনো অজুহাতে নকল করে বা অটোপাসের সুযোগ আর থাকবে না।”
তিনি অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “সবাইকে পড়ার টেবিলে বসতে হবে। পড়াশোনার কোনো বিকল্প নেই। লেখাপড়া না করলে জীবনে প্রতিষ্ঠিত হওয়া সম্ভব নয় এবং কর্মসংস্থানের সুযোগও সীমিত হয়ে যাবে।”
অনুষ্ঠানে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন ও সাইফুল ইসলাম আফতাব, জেলা বিএনপির সদস্য নাসিম উদ্দিন নাসিম, কাজী শাহ আলম, শহিদুল্লাহ সোহেল এবং নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজের অধ্যক্ষ শফিক নেওয়াজ তালুকদারসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে নাটোর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের পিলখানা মহল্লায় পার্থ সরকারের বাড়ি থেকে সুখদেব স্টোর পর্যন্ত সড়ক সংস্কার কাজের উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু।



















