সিংড়ায় অটোরিক্সার ধাক্কায় এক গৃহবধূর মৃত্যু
সিংড়া (নাটোর) প্রতিনিধিঃ
নাটোরের সিংড়ায় অটোরিক্সার ধাক্কায় নার্গিস বিবি (৩৭) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন।
মঙ্গলবার (২৬ এপ্রিল) সকালে চলনবিলের সিংড়া টু তাড়াশ-বারুহাস ডুবন্ত সড়কের ডাহিয়া বাজার এলাকায় এই দূর্ঘটনা ঘটে। নিহত ওই গৃহবধূ ডাহিয়া ইউনিয়নের ডাহিয়া গ্রামের হাবিল উদ্দিনের স্ত্রী।
স্থানীয় ইউপি সদস্য রুবেল হোসাইন জানান, নিহত নার্গিস বিবি ধানের খোলা থেকে কাজ শেষে বাড়ি ফেরার সময় রাস্তা পারাপার হতে গিয়ে চলন্ত একটি অটো রিক্সার ধাক্কায় আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সিংড়া থানার ওসি নুর-এ-আলম সিদ্দিকী বলেন, ঘটনাটি তার জানা নেই। তবে খোঁজ নেওয়া হচ্ছে।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.