
ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) চোরাচালানবিরোধী বিশেষ অভিযানে ময়মনসিংহ-শেরপুর সীমান্তবর্তী এলাকায় মালিকবিহীন অবস্থায় ১২৮ বোতল ভারতীয় মদ জব্দ করেছে।
রোববার (২৬ জুলাই) ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর দায়িত্বপূর্ণ এলাকার ময়মনসিংহ জেলার ধোবাউড়া উপজেলার ঘোষগাঁও সীমান্ত এলাকায় বিজিবির একটি টহল দল বিশেষ অভিযান পরিচালনা করে এসব মদ উদ্ধার করে।
বিজিবি সূত্রে জানা যায়, জব্দকৃত ১২৮ বোতল ভারতীয় মদের আনুমানিক সিজার মূল্য ১ লাখ ৯২ হাজার টাকা। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধারকৃত মদ মালিকবিহীন অবস্থায় জব্দ করা হয়।
বিজিবি জানিয়েছে, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে তারা 'জিরো টলারেন্স' নীতি অনুসরণ করছে। ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করতে এবং মাদক, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ রোধে দিনরাত ২৪ ঘণ্টা টহল ও অভিযান পরিচালনা করা হচ্ছে।
বিজিবি আরও জানায়, সীমান্তে সব ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে তাদের কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.