
নাটোরের লালপুরে ১৫ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ বাঘা বিশ্বাস (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।
গ্রেপ্তারকৃত বাঘা বিশ্বাস উপজেলার ডহরশৈল (গীর্জাপাড়া) গ্রামের মৃত বিষু বিশ্বাসের ছেলে।
থানা পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৩ জুলাই) দিবাগত রাত সোয়া ১টার দিকে লালপুর থানার এসআই (নিরস্ত্র) মো. আব্দুল হাই সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার টিটিয়া গ্রামের এরশাদ মোড় এলাকায়, তিন রাস্তার মোড়ের কাজী অফিসের সাইনবোর্ড সংলগ্ন স্থানে অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে বাঘা বিশ্বাস নামে এক মাদক ব্যবসায়ীকে ১৫ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, এ ঘটনায় গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী বাঘা বিশ্বাসের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণি-২৪(খ) ধারায় লালপুর থানায় মামলা রুজু করা হয়েছে।
তিনি আরও জানান, আইনগত প্রক্রিয়া শেষে শুক্রবার (২৪ জুলাই) গ্রেপ্তারকৃত বাঘা বিশ্বাসকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.