
নাটোরের বাগাতিপাড়ায় টেলিভিশনের প্লাগ বিদ্যুতের সংযোগে দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মরিয়ম বেগম (৩২) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বুধবার (২২ জুলাই) বিকেলে উপজেলার ধূলাউড়ি গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত মরিয়ম বেগম বাগাতিপাড়া উপজেলার বাগাতিপাড়া সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ধূলাউড়ি গ্রামের বাসিন্দা মো. আমিরুল ইসলামের স্ত্রী এবং একই গ্রমের মো. মকবুল হোসেনের মেয়ে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বিকেল সোয়া ৩টার দিকে মরিয়ম বেগম নিজ বসতবাড়ির শয়নকক্ষে টেলিভিশনের প্লাগ বিদ্যুতের সকেটে সংযোগ দিতে গেলে হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হন। এ সময় পরিবারের লোকজন স্থানীয়দের সহযগিতায় দ্রুত তাকে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে সোয়া ৪টার দিকে পৌঁছালে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল হান্নান এ বিষয়ে বলেন, ঘটনাটি প্রাথমিকভাবে দুর্ঘটনা বলে ধারণা করা হচ্ছে। আইনগত প্রক্রিয়া শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.