ঢাকা ০৭:১৫ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নাটোরে বাবার জানাজায় প্যারোলে অংশ নিলেন সাবেক ছাত্রলীগ সভাপতি জেমস জাতীয় পুরস্কারপ্রাপ্ত আদনান আজাদ ও হাসমত আলীকে সংবর্ধনা পঞ্চগড়ে ১৫০ শয্যার হাসপাতাল চালু করতে দলমত-ধর্মবর্ণ নির্বিশেষে সহযোগিতা চান প্রতিমন্ত্রী মান্দায় মাদকবিরোধী অভিযানে যুবকের ৩ মাসের কারাদণ্ড ও অর্থদণ্ড মোহনপুরে আধুনিক প্রযুক্তিতে মসলা চাষে কৃষকদের উৎসাহিত করতে মাঠ দিবস বাঘায় গোয়ালঘর থেকে আগুন, নিঃস্ব তিন পরিবার রাজশাহীতে কলেজছাত্রীকে যৌ/ন হয়রানির অভিযোগ, কি‍-শোর গ্যাং/য়ে/র ৩ সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শব্দদূষণ উদ্বেগজনক হারে বৃদ্ধি, রেইলগেট ও লক্ষীপুর মোড়ে শব্দমাত্রা ১০০ ডেসিবেলের বেশি ঝিনাইগাতীতে বিয়ের বাড়িতে হামলা-ভাঙচুর ও স্বর্ণালংকার লুটের অভিযোগ, সংবাদ সম্মেলনে নারীর দাবি বাগাতিপাড়ায় ভয়াবহ আগুনে ৬ দোকান পুড়ে ছাই, ক্ষতি ১০-১২ লাখ টাকা

রাজশাহীতে ধ/র্ষ/ণ মামলার রায় পুনর্বিবেচনা ও শি/শু ধ’র্ষ’ণে’র বিচার দাবিতে মানববন্ধন

এম এম মামুনঃ
  • আপডেট সময় : ১০:০৪:১১ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬ ১১৭ বার পড়া হয়েছে

Rajshahi human chain

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহীতে ধ/র্ষ/ণ মামলার রায় পুনর্বিবেচনা ও শি/শু ধ’র্ষ’ণে’র বিচার দাবিতে মানববন্ধন

রাজশাহীর তানোর উপজেলার একটি গির্জায় আদিবাসী তরুণী ধর্ষণ মামলার রায় পুনর্বিবেচনা এবং চারঘাটে সাত বছর বয়সী এক শিশু ধর্ষণের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাজশাহী মহানগরীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধন থেকে নারী ও শিশু নির্যাতনের ঘটনায় বিচারহীনতার সংস্কৃতি বন্ধ করে দ্রুত ও নিরপেক্ষ বিচার নিশ্চিত করার দাবি জানানো হয়।

বুধবার (১৫ জুলাই) সকাল পৌনে ১১টার দিকে নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে জাতীয় আদিবাসী যুব পরিষদের কেন্দ্রীয় কমিটির উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন আদিবাসী, সামাজিক ও মানবাধিকার সংগঠনের নেতাকর্মী, ভুক্তভোগী পরিবারের সদস্য এবং সাধারণ মানুষ অংশ নেন।

মানববন্ধনে উপস্থিত ছিলেন জাতীয় আদিবাসী পরিষদ রাজশাহী মহানগরের সভাপতি ছোটন সরদার, জাতীয় আদিবাসী যুব পরিষদের কেন্দ্রীয় সভাপতি যাদু কুমার দাস, সমাজকর্মী মেরিনা হাঁসদা, প্রমিলা কিন্তু, চারঘাটে ধর্ষণের শিকার সাত বছর বয়সী শিশুর মা রানী দাসসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, তানোর উপজেলার ভুক্তভোগী আদিবাসী তরুণী ২০২০ সালের ২৬ সেপ্টেম্বর নিখোঁজ হন। পরদিন এ ঘটনায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয় এবং ২৯ সেপ্টেম্বর ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করা হয়। দীর্ঘ প্রায় ছয় বছরের বিচারিক প্রক্রিয়া শেষে গত ১২ জুলাই রাজশাহীর আদালত মামলার অভিযুক্ত যাজক প্রদীর গ্রেগরীকে খালাস দেন। এ রায়ে তারা গভীর হতাশা ও ক্ষোভ প্রকাশ করেন।

তাদের অভিযোগ, দীর্ঘ সময় ধরে বিচারপ্রক্রিয়া চললেও ভুক্তভোগী পরিবার ন্যায়বিচার থেকে বঞ্চিত হয়েছে। তাই মামলার রায় পুনর্বিবেচনা করে উচ্চ আদালতে আপিলের মাধ্যমে প্রকৃত বিচার নিশ্চিত করার দাবি জানান তারা।

এ সময় বক্তারা চারঘাটে সাত বছর বয়সী এক শিশু ধর্ষণের ঘটনাকেও অত্যন্ত ন্যক্কারজনক উল্লেখ করে বলেন, এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার, নিরপেক্ষ তদন্ত এবং সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। বিচারপ্রক্রিয়ায় কোনো ধরনের গড়িমসি বা প্রভাব যেন না থাকে, সে বিষয়েও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তারা।

মানববন্ধনে বক্তারা আরও বলেন, নারী ও শিশু নির্যাতনের ঘটনা দিন দিন উদ্বেগজনকভাবে বাড়ছে। এসব অপরাধের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হলে অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠবে। তাই ধর্ষণসহ সব ধরনের যৌন সহিংসতার বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ, বিচারহীনতার সংস্কৃতি বন্ধ এবং আইনের শাসন প্রতিষ্ঠার দাবি জানান তারা।

কর্মসূচি শেষে অংশগ্রহণকারীরা ভুক্তভোগীদের প্রতি সংহতি প্রকাশ করে অপরাধীদের দ্রুত বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহীতে ধ/র্ষ/ণ মামলার রায় পুনর্বিবেচনা ও শি/শু ধ’র্ষ’ণে’র বিচার দাবিতে মানববন্ধন

আপডেট সময় : ১০:০৪:১১ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬