ঢাকা ০৬:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নাটোরে বাবার জানাজায় প্যারোলে অংশ নিলেন সাবেক ছাত্রলীগ সভাপতি জেমস জাতীয় পুরস্কারপ্রাপ্ত আদনান আজাদ ও হাসমত আলীকে সংবর্ধনা পঞ্চগড়ে ১৫০ শয্যার হাসপাতাল চালু করতে দলমত-ধর্মবর্ণ নির্বিশেষে সহযোগিতা চান প্রতিমন্ত্রী মান্দায় মাদকবিরোধী অভিযানে যুবকের ৩ মাসের কারাদণ্ড ও অর্থদণ্ড মোহনপুরে আধুনিক প্রযুক্তিতে মসলা চাষে কৃষকদের উৎসাহিত করতে মাঠ দিবস বাঘায় গোয়ালঘর থেকে আগুন, নিঃস্ব তিন পরিবার রাজশাহীতে কলেজছাত্রীকে যৌ/ন হয়রানির অভিযোগ, কি‍-শোর গ্যাং/য়ে/র ৩ সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শব্দদূষণ উদ্বেগজনক হারে বৃদ্ধি, রেইলগেট ও লক্ষীপুর মোড়ে শব্দমাত্রা ১০০ ডেসিবেলের বেশি ঝিনাইগাতীতে বিয়ের বাড়িতে হামলা-ভাঙচুর ও স্বর্ণালংকার লুটের অভিযোগ, সংবাদ সম্মেলনে নারীর দাবি বাগাতিপাড়ায় ভয়াবহ আগুনে ৬ দোকান পুড়ে ছাই, ক্ষতি ১০-১২ লাখ টাকা

নলডাঙ্গায় হালতি বিলে পোনা মাছ নিধনের বিরুদ্ধে অভিযান, ৭৫ হাজার টাকা জরিমানা

নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৪:২৭:৩৭ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬ ১০৬ বার পড়া হয়েছে

Naldanga (karent jal) news

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নলডাঙ্গায় হালতি বিলে পোনা মাছ নিধনের বিরুদ্ধে অভিযান, ৭৫ হাজার টাকা জরিমানা

নাটোরের নলডাঙ্গায় হালতি বিলে অবৈধ কারেন্ট জাল দিয়ে পোনা মাছ ধরার বিরুদ্ধে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৭৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। একই সঙ্গে প্রায় ৯০০ ফুট অবৈধ কারেন্ট (সিন্থেটিক) জাল ধ্বংস এবং চারটি নৌকা জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) সন্ধ্যা ৭টা থেকে রাত ১২টা পর্যন্ত উপজেলার পাটুল এলাকায় উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল ইমরান খান। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মো. শামীম হোসেন।

অভিযানে উপজেলা মৎস্য কর্মকর্তা আবু সাঈদ, নলডাঙ্গা থানা পুলিশের সদস্য এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা অংশ নেন।

উপজেলা প্রশাসন জানায়, মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর ধারা ৫ অনুযায়ী দুটি মামলায় মোট ৭৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অপরাধে জড়িত না হওয়ার শর্তে সংশ্লিষ্টদের কাছ থেকে মুচলেকাও নেওয়া হয়েছে।

এ সময় পোনা মাছ ধরার কাজে ব্যবহৃত প্রায় ৯০০ ফুট কারেন্ট (সিন্থেটিক) জাল, যার আনুমানিক মূল্য প্রায় ৩ লাখ টাকা, জব্দ করে ঘটনাস্থলেই পুড়িয়ে ধ্বংস করা হয়। এছাড়া অবৈধ মাছ ধরার কাজে ব্যবহৃত চারটি নৌকাও জব্দ করা হয়।

অভিযানে জব্দ করা পোনা মাছ স্থানীয় একটি এতিমখানায় বিতরণ করা হয়েছে।

উপজেলা প্রশাসন জানিয়েছে, দেশীয় মাছের প্রজনন, জলজ জীববৈচিত্র্য সংরক্ষণ এবং পোনা মাছ নিধন রোধে অবৈধ কারেন্ট জালের ব্যবহার বন্ধে জনস্বার্থে এ ধরনের ভ্রাম্যমাণ আদালত ও অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নলডাঙ্গায় হালতি বিলে পোনা মাছ নিধনের বিরুদ্ধে অভিযান, ৭৫ হাজার টাকা জরিমানা

আপডেট সময় : ০৪:২৭:৩৭ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬