
রাজশাহীর মোহনপুরে মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনহীন কীটনাশক বিক্রির অভিযোগে একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (১৪ জুলাই) সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জোবায়দা সুলতানার নেতৃত্বে উপজেলা কৃষি বিভাগ ও মোহনপুর থানা পুলিশের সহযোগিতায় উপজেলার ধুরইল বাজারে মেসার্স ভাই বোন ট্রেডার্স-এ এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণ, পণ্যের লেবেল পরিবর্তন (অল্টার) এবং অনুমোদনহীন কীটনাশক বিক্রির অভিযোগের সত্যতা পাওয়ায় প্রতিষ্ঠানের স্বত্বাধিকারীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় জব্দ করা মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনহীন কীটনাশক জনসম্মুখে ধ্বংস করা হয়।
অভিযানে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শুভ ভৌমিক, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোস্তফা কামাল, উপ-সহকারী কৃষি কর্মকর্তাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জোবায়দা সুলতানা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.