মোহনপুরে কীটনাশকের দোকানকে ৫০ হাজার টাকা জরিমানা
- আপডেট সময় : ১১:০৬:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬ ১০৪ বার পড়া হয়েছে

মোহনপুরে কীটনাশকের দোকানকে ৫০ হাজার টাকা জরিমানা
রাজশাহীর মোহনপুরে শ্যামপুর হাটে মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনহীন কীটনাশক বিক্রিসহ বিভিন্ন অনিয়মের দায়ে একটি কৃষি উপকরণের দোকানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (৯ জুলাই) উপজেলার ঘাসিগ্রাম ইউনিয়নের শ্যামপুর হাটে অবস্থিত মেসার্স মহসিন কৃষি ঘর-এ এ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাহিমা বিনতে আখতারের নেতৃত্বে পরিচালিত অভিযানে উপজেলা কৃষি কর্মকর্তাসহ মোহনপুর থানা পুলিশের সদস্যরা অংশ নেন।
ভ্রাম্যমাণ আদালতে মেয়াদোত্তীর্ণ কীটনাশক বিক্রি, পণ্যের লেবেল পরিবর্তন (অল্টার) এবং অনুমোদনহীন পণ্য বিক্রির অভিযোগের সত্যতা পাওয়ায় প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে দোকান থেকে বিপুল পরিমাণ অনুমোদনহীন ও মেয়াদোত্তীর্ণ পণ্য জব্দ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার ফাহিমা বিনতে আখতার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়া গেছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।



















