ঢাকা ০৫:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইতিবাচক রাজনীতি প্রতিষ্ঠা করতে চাই- লালপুরে প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল সাপাহারে ৫ মাদ্রাসায় ১ জন করে পাস, একটিতে সবাই ফেল পঞ্চগড়ে সুগন্ধি আতপ চালের দর আকাশছোঁয়া, কমেছে কাঁচামরিচের দাম লালপুরে সাবেক প্রতিমন্ত্রী ফজলুর রহমানের মৃত্যুবার্ষিকীতে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজ করলেন প্রতিমন্ত্রী পুতুল শ্রীবরদী সীমান্তে বিজিবির রাতভর অভিযানে ভারতীয় কসমেটিক ও গরু জব্দ নলডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১৫ হাজার টাকা জরিমানা বৃক্ষরোপণ জাতীয় পুরস্কার-২০২৫-এ দ্বিতীয় স্থান অর্জন করেছে বাউয়েট বাগাতিপাড়ায় বাউয়েট ক্যাম্পাসে হতে যাচ্ছে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন পঞ্চগড়ে দুই স্কুলে ৪ এসএসসি পরীক্ষার্থী, পাস করেনি কেউ বাগমারায় এসএসসির ফলাফল নিয়ে হতাশায় স্কুলছাত্রীর মৃত্যু

নাটোরে পুকুর থেকে রিকশাচালকের মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ

নাটোর প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৮:২৬:২৬ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬ ১৪৪ বার পড়া হয়েছে

Natore crime news pic

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নাটোরে পুকুর থেকে রিকশাচালকের মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ

নাটোর সদর উপজেলার তেবাড়িয়া ইউনিয়নের জংলি এলাকার একটি পুকুর থেকে ভাসমান অবস্থায় কমল কুমার দাস (৩৭) নামে এক রিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে নাটোর সদর থানা পুলিশ।

রোববার (২৮ জুন) সকাল পৌনে ৯ টার দিকে স্থানীয়রা পুকুরে একজনের মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

পরে স্থানীয়দের মাধ্যমে নিহতের পরিচয় নিশ্চিত হওয়া যায় যে, তিনি নাটোর সদর উপজেলার লেংগুরিয়া মধ্যপাড়া এলাকার বাসিন্দা কমল কুমার দাস। পেশায় তিনি একজন রিকশাচালক ছিলেন।

পুলিশ জানায়, শনিবার রাতে বাড়ি থেকে বের হওয়ার পর থেকেই কমল কুমার দাস নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা রাতভর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করলেও তার কোনো সন্ধান পাননি।

মৃত্যুর সুনির্দিষ্ট কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে নাটোর জেলা পুলিশের একাধিক ইউনিট তদন্ত শুরু করেছে। একই সঙ্গে মরদেহটি ময়নাতদন্তের জন্য নাটোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনসুর রহমান মরদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্তের অগ্রগতির ভিত্তিতে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নাটোরে পুকুর থেকে রিকশাচালকের মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ

আপডেট সময় : ০৮:২৬:২৬ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬