
নাটোরের সিংড়ায় মহিষমারী ইসলামিয়া দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির অনিয়মের প্রতিবাদ এবং ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে নতুন ম্যানেজিং কমিটি গঠনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৮ জুন) দুপুর ১২টার দিকে উপজেলার চামারী ইউনিয়নের মহিষমারী ইসলামিয়া দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে সচেতন অভিভাবক, শিক্ষার্থী ও এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন মহিষমারী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য শাবান সর্দার, ৮ নম্বর ওয়ার্ডের সদস্য আশরাফুল সর্দার, সমাজসেবক ময়েন উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, অভিভাবক, শিক্ষার্থী ও এলাকাবাসী।
বক্তারা অভিযোগ করেন, বর্তমান ম্যানেজিং কমিটি অনিয়মের মাধ্যমে পরিচালিত হচ্ছে। তারা অবিলম্বে ওই কমিটি বাতিল করে স্বচ্ছ ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটের মাধ্যমে নতুন ম্যানেজিং কমিটি গঠনের দাবি জানান।
বক্তারা আরও বলেন, কোনো চাপিয়ে দেওয়া কমিটি তারা মেনে নেবেন না। শিক্ষা প্রতিষ্ঠানের সুষ্ঠু পরিচালনা ও জবাবদিহিতা নিশ্চিত করতে অভিভাবকদের প্রত্যক্ষ ভোটে নতুন কমিটি নির্বাচন করার আহ্বান জানান তারা।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.