নাটোরে নিজের গলায় ছু/রি চালিয়ে বৃদ্ধের মৃ’ত্যু
- আপডেট সময় : ১০:৫১:২৪ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬ ২২৩ বার পড়া হয়েছে

নাটোরে নিজের গলায় ছু/রি চালিয়ে বৃদ্ধের মৃ’ত্যু
নাটোর সদর উপজেলায় নিজের গলায় ছুরি চালিয়ে মোতালেব হোসেন (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। পরিবারের দাবি, তিনি দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। শনিবার (২৭ জুন) রাত ৯টার দিকে সদর উপজেলার বিষ্ণুপুর আমহাটি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মোতালেব হোসেন ওই গ্রামের ইদ্রিস আলী খানের ছেলে।
নিহতের ছেলে রবিউল ইসলাম চুনু জানান, শনিবার সন্ধ্যার পর তার বাবা নিজ কক্ষে একাই ছিলেন। রাত ৯টার দিকে বাড়িতে ফিরে তিনি বাবার গোঙানির শব্দ শুনতে পান। পরে তিনি ও তার মা ঘরে গিয়ে দেখেন, মোতালেব হোসেন রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে আছেন এবং তার হাতে একটি ধারালো ছুরি ছিল। দ্রুত তাকে বাইরে বের করে আনলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
রবিউল ইসলাম চুনু আরও জানান, তার বাবা দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন।
নাটোর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনসুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মরদেহ ময়নাতদন্তের জন্য নাটোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।




















