
কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে সম্ভাব্য নাশকতা ও নৈরাজ্যের আশঙ্কার কথা উল্লেখ করে নাটোরের বাগাতিপাড়ায় বিক্ষোভ মিছিল করেছে উপজেলা ছাত্রদল।
শনিবার (২৭ জুন) দুপুরে উপজেলার পাঁকা ইউনিয়নের বিহারকোল-আড়ানি মহাসড়কের ধুপারবিল এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সম্ভাব্য নাশকতা ও অস্থিতিশীলতা সৃষ্টির আশঙ্কার প্রতিবাদে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শাহরিয়ার মাহমুদ স্বাধীনের নেতৃত্বে নেতাকর্মীরা সমবেত হন। পরে তারা একটি বিক্ষোভ মিছিল বের করে সম্ভাব্য নাশকতার বিরুদ্ধে প্রতিবাদ জানান।
বিক্ষোভ শেষে সংক্ষিপ্ত সমাবেশে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শাহরিয়ার মাহমুদ স্বাধীন বলেন, দেশে কোনো ধরনের নাশকতা বা অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করা হলে ছাত্রদল তা প্রতিহত করবে।
পরে ছাত্রদলের নেতাকর্মীরা মোটরসাইকেল বহর নিয়ে সালাইনগর গ্রামে যান। সেখানে তারা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শিহাব মাহমুদ সজলের বাড়ির সামনে কিছু সময় অবস্থান করেন।
এ বিষয়ে বক্তব্য জানতে শিহাব মাহমুদ সজলের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি। ফলে এ বিষয়ে তার মন্তব্য যুক্ত করা সম্ভব হয়নি।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.