ঢাকা ০১:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শাবিপ্রবির অ্যাডমিনিস্ট্রেশনের ডিন বাগাতিপাড়ার সন্তান “আব্দুল হামিদ” লালপুরে বাসা থেকে যুবকের মরদেহ উদ্ধার লালপুরে পৌর কার্যালয়ে চাঁদা দাবির অভিযোগে এক ব্যক্তি গ্রেপ্তার লালপুরে নারীদের ভিডিও ধারণ করে ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায়ের অভিযোগ, গ্রেপ্তার ২ সংবাদ প্রকাশের সাত দিন পরও অপরিষ্কার পার্বতীপুর স্টেশনের পানি সংগ্রহস্থল গোদাগাড়ীতে সরকারি খাল ভরাটের অভিযোগ, জলাবদ্ধতায় ফসলি জমি রক্ষার দাবি দেবীগঞ্জে স্বামীর দাফনের কয়েক ঘণ্টা পর স্ত্রীরও মৃত্যু ঈশ্বরদীতে মাদকসহ তাঁতীদল নেতা আটক, ভাড়াটিয়ার কাছ থেকে ৫০ ট্যাপেন্টাডল উদ্ধার শ্রীনগরে পূজার প্রস্তুতি ও আইনশৃঙ্খলা সভায় জামায়াত নেতাকে মারধরের অভিযোগ লালপুরে মেয়ের পরিচয়ে প্রবাসীর সঙ্গে প্রেম, বিয়ের নামে প্রতারণার অভিযোগ

ঝিনাইগাতীতে ‘পার্টনার কংগ্রেস-২০২৬’ শীর্ষক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৮:১৪:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ ১৪৫ বার পড়া হয়েছে

news pic collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝিনাইগাতীতে ‘পার্টনার কংগ্রেস-২০২৬’ শীর্ষক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

কৃষির আধুনিকায়ন, পুষ্টি নিরাপত্তা ও জলবায়ু সহনশীল উৎপাদন ব্যবস্থার ওপর গুরুত্বারোপ

শেরপুরের ঝিনাইগাতী উপজেলা পরিষদ হলরুমে কৃষি খাতে উদ্ভাবন, প্রযুক্তি সম্প্রসারণ এবং টেকসই উন্নয়নকে এগিয়ে নিতে ‘পার্টনার কংগ্রেস-২০২৬’ শীর্ষক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২৫-২৬ অর্থবছরের ‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (PARTNER)’ প্রকল্পের আওতায় এবং বিশ্বব্যাংক ও আইএফএডি (IFAD)-এর সহযোগিতায় এ কর্মশালার আয়োজন করা হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. ফরহাদ হোসেনের সভাপতিত্বে এবং উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জাহিদ হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক আলমগীর কবীর।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এটিএম ফয়জুর রাজ্জাক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রাজিবুল ইসলাম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা সোহেল রানা, উপজেলা সমবায় কর্মকর্তা রুকুনুজ্জামান এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. হাবিবুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে আলমগীর কবীর বলেন, বর্তমান সরকার কৃষিকে আধুনিক, লাভজনক ও টেকসই খাতে রূপান্তরের লক্ষ্যে বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করছে। পার্টনার প্রকল্পের মাধ্যমে কৃষকদের আধুনিক প্রযুক্তি, পুষ্টি-সংবেদনশীল কৃষি, উদ্যোক্তা সৃষ্টি এবং জলবায়ু সহনশীল উৎপাদন ব্যবস্থার সঙ্গে সম্পৃক্ত করা হচ্ছে।

তিনি আরও বলেন, কৃষকদের প্রযুক্তিনির্ভর ও বাজারমুখী কৃষি উৎপাদনে উৎসাহিত করতে সরকারি কর্মকর্তা, কৃষি উদ্যোক্তা এবং সংশ্লিষ্ট অংশীজনদের সমন্বিতভাবে কাজ করতে হবে।

কর্মশালায় কৃষি উন্নয়ন, নিরাপদ ও পুষ্টিকর খাদ্য উৎপাদন, আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার, কৃষি উদ্যোক্তা সৃষ্টি এবং জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থার প্রসারে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি কৃষি উৎপাদন বৃদ্ধি, কৃষিপণ্যের বাজারজাতকরণ এবং কৃষি খাতে বিভিন্ন অংশীজনের সমন্বিত উদ্যোগ জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিবৃন্দ, কৃষি উদ্যোক্তা, কৃষক, সাংবাদিক এবং সংশ্লিষ্ট অংশীজনরা অংশগ্রহণ করেন।

বক্তারা বলেন, কৃষির আধুনিকায়ন, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করতে সরকারি-বেসরকারি অংশীদারিত্বের কোনো বিকল্প নেই। এ ধরনের কর্মশালা কৃষকদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি, আধুনিক প্রযুক্তির সম্প্রসারণ এবং টেকসই কৃষি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

কর্মশালার শেষ পর্বে কৃষিবিষয়ক প্রশ্নোত্তর প্রতিযোগিতায় বিজয়ী ১০ জনের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ঝিনাইগাতীতে ‘পার্টনার কংগ্রেস-২০২৬’ শীর্ষক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৮:১৪:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬