
পঞ্চগড় সদর উপজেলায় নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ ও এক দোকানিকে জরিমানা করেছে উপজেলা মৎস্য অফিস। এসময় বিপুল পরিমাণ জাল উদ্ধার করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
সোমবার (২২ জুন) বিকেলে সদর উপজেলার ৪ নম্বর কামাত কাজলদিঘী ইউনিয়নের টুনিরহাট বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা মৎস্য কর্মকর্তা হিমেল চন্দ্র রায়।
অভিযানে বাজারের বিভিন্ন দোকান থেকে তিন বস্তা কারেন্ট জাল জব্দ করা হয় এবং একটি দোকানিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
পরে সন্ধ্যায় জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসিফ আলীর নেতৃত্বে জব্দকৃত জাল বাজারের একটি ফাঁকা স্থানে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা হিমেল চন্দ্র রায় বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী মৎস্যসম্পদ সংরক্ষণ এবং প্রাকৃতিক জলাশয়ে মাছের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে নিয়মিতভাবে নিষিদ্ধ কারেন্ট জাল ও চায়না দোয়ারির বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হচ্ছে।
তিনি আরও বলেন, এসব অবৈধ জাল ব্যবহারের ফলে মাছের পোনা, ডিম ও বিভিন্ন জলজ প্রাণী নির্বিচারে ধ্বংস হয়, যা দীর্ঘমেয়াদে মৎস্য উৎপাদনের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করে। তাই মৎস্য আইন বাস্তবায়নে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।
মৎস্য বিভাগ সূত্রে জানা যায়, নিষিদ্ধ কারেন্ট জাল ও চায়না দোয়ারি ব্যবহারের কারণে নদী-নালা, খাল-বিল ও উন্মুক্ত জলাশয়ে মাছের স্বাভাবিক প্রজনন ব্যাহত হচ্ছে। এ কারণে সরকার এসব অবৈধ জালের উৎপাদন, মজুত, বিক্রয় ও ব্যবহারের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.