ঢাকা ০১:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শাবিপ্রবির অ্যাডমিনিস্ট্রেশনের ডিন বাগাতিপাড়ার সন্তান “আব্দুল হামিদ” লালপুরে বাসা থেকে যুবকের মরদেহ উদ্ধার লালপুরে পৌর কার্যালয়ে চাঁদা দাবির অভিযোগে এক ব্যক্তি গ্রেপ্তার লালপুরে নারীদের ভিডিও ধারণ করে ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায়ের অভিযোগ, গ্রেপ্তার ২ সংবাদ প্রকাশের সাত দিন পরও অপরিষ্কার পার্বতীপুর স্টেশনের পানি সংগ্রহস্থল গোদাগাড়ীতে সরকারি খাল ভরাটের অভিযোগ, জলাবদ্ধতায় ফসলি জমি রক্ষার দাবি দেবীগঞ্জে স্বামীর দাফনের কয়েক ঘণ্টা পর স্ত্রীরও মৃত্যু ঈশ্বরদীতে মাদকসহ তাঁতীদল নেতা আটক, ভাড়াটিয়ার কাছ থেকে ৫০ ট্যাপেন্টাডল উদ্ধার শ্রীনগরে পূজার প্রস্তুতি ও আইনশৃঙ্খলা সভায় জামায়াত নেতাকে মারধরের অভিযোগ লালপুরে মেয়ের পরিচয়ে প্রবাসীর সঙ্গে প্রেম, বিয়ের নামে প্রতারণার অভিযোগ

রাজশাহীতে অযৌক্তিক অটোভাড়া ও যাত্রী হয়রানি বন্ধের দাবিতে স্মারকলিপি

এম এম মামুন:
  • আপডেট সময় : ০৮:৫৭:২০ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬ ১৪০ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহীতে অযৌক্তিক অটোভাড়া ও যাত্রী হয়রানি বন্ধের দাবিতে স্মারকলিপি

নগর পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে ৭ দফা দাবি বিভিন্ন সামাজিক ও নাগরিক সংগঠনের

রাজশাহী মহানগরীতে ব্যাটারিচালিত অটোরিকশার অযৌক্তিক ভাড়া আদায়, যাত্রী হয়রানি এবং নগর পরিবহন ব্যবস্থার ক্রমবর্ধমান বিশৃঙ্খলার প্রতিবাদে রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটনের কাছে স্মারকলিপি দিয়েছেন বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, স্বেচ্ছাসেবী, শিক্ষার্থী ও নাগরিক সংগঠনের প্রতিনিধিরা।

সোমবার (২২ জুন) বেলা ১১টার দিকে এ স্মারকলিপি প্রদান করা হয়। সিটি করপোরেশনের প্রশাসক দাপ্তরিক কাজে শহরের বাইরে থাকায় তার পক্ষে প্রধান নির্বাহী কর্মকর্তা স্মারকলিপিটি গ্রহণ করেন। একই সঙ্গে এর অনুলিপি রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের উপপুলিশ কমিশনার মো. নূর আলম সিদ্দিকীর কাছেও হস্তান্তর করা হয়।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, সাম্প্রতিক সময়ে নগরীর বিভিন্ন রুটে ইজিবাইক ও অটোরিকশার একটি অংশ ইচ্ছেমতো ভাড়া আদায় করছে, যা সাধারণ মানুষের জন্য চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে শিক্ষার্থী, নিম্ন আয়ের মানুষ, চাকরিজীবী ও নিয়মিত যাত্রীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। অনেক ক্ষেত্রে ভাড়া নিয়ে যাত্রী ও চালকদের মধ্যে বাকবিতণ্ডা এবং অপ্রীতিকর পরিস্থিতিরও সৃষ্টি হচ্ছে।

প্রতিনিধিরা বলেন, নাগরিকদের জিম্মি করে কোনো ধরনের পরিবহন ব্যবস্থা পরিচালিত হতে পারে না। নগরবাসীর স্বার্থে একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল পরিবহন ব্যবস্থা নিশ্চিত করা সময়ের দাবি। দীর্ঘদিন ধরে অযৌক্তিক ভাড়া বৃদ্ধি ও যাত্রী হয়রানির শিকার হলেও এর কার্যকর সমাধান দেখা যাচ্ছে না।

এ লক্ষ্যে স্মারকলিপিতে সাত দফা দাবি উত্থাপন করা হয়েছে। দাবিগুলোর মধ্যে রয়েছে— যৌক্তিক ভাড়া নির্ধারণ ও বাস্তবায়ন, প্রতিটি অটোরিকশায় ভাড়ার তালিকা প্রদর্শন, অবৈধ ও লাইসেন্সবিহীন অটোরিকশার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, চালকদের প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা, আধুনিক ও পরিবেশবান্ধব সিটি বাস সার্ভিস চালু, অতিরিক্ত ভাড়া আদায় নিয়ন্ত্রণ এবং যাত্রীদের অভিযোগ গ্রহণ ও প্রতিকারের জন্য কার্যকর মনিটরিং ব্যবস্থা চালু।

স্মারকলিপি প্রদানকারীরা আশা প্রকাশ করেন, রাজশাহী সিটি করপোরেশন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নাগরিকবান্ধব ও যৌক্তিক এসব দাবি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত কার্যকর উদ্যোগ নেবে এবং রাজশাহীকে একটি সুশৃঙ্খল পরিবহন ব্যবস্থার নগরীতে পরিণত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।

স্মারকলিপি প্রদানকালে বরেন্দ্র ইয়ুথ ফোরামের সহ-সভাপতি মোখলেসুর রহমান, বিডি ক্লিন রাজশাহীর জেলা সমন্বয়ক মাহফুজ আহমাদ, ইয়ুথ এন্ডিং হাঙ্গার বাংলাদেশ-রাজশাহী জেলার সমন্বয়ক মো. হাসিবুল হাসনাত রিজভি, আদিবাসী ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মনিকা মারান্ডী, রোটার‌্যাক্ট ক্লাব অব এপ্রোচ, রাজশাহীর সভাপতি ফাতেমা মোস্তারী, আমার বাংলা তরুণ সংঘের সভাপতি তাহমিদ জাকি, রোটার‌্যাক্ট ক্লাব অব রাজশাহী গভর্নমেন্ট কলেজের সভাপতি সুমাইয়া খাতুন এবং ইচ্ছে থেকে শুরু স্বেচ্ছাসেবী সংস্থার সভাপতি সাবরিনা শারমিন হকসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহীতে অযৌক্তিক অটোভাড়া ও যাত্রী হয়রানি বন্ধের দাবিতে স্মারকলিপি

আপডেট সময় : ০৮:৫৭:২০ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬