ঢাকা ০৪:১৩ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তেঁতুলিয়ায় শিক্ষকদের নিয়ে ‘পাঠ্যক্রমভিত্তিক নাট্যভাবনা’ প্রশিক্ষণ কর্মশালা শেরপুর সীমান্তে ১৮ লাখ টাকার ভারতীয় কসমেটিকস আটক নলডাঙ্গায় বিষধর সাপের কামড়ে ৫ বছরের শিশুর মৃত্যু বাগাতিপাড়ায় কয়েলের আগুনে পুড়ে দুই ষাঁড়ের মৃত্যু, ক্ষতি ৩ লাখ টাকা রাণীশংকৈলে নারী ফুটবলারদের জাতীয় মহিলা ক্রীড়া সংস্থার উপহার রাণীশংকৈলে ইএসডিওর বিনামূল্যে চক্ষুসেবা, অসহায় মানুষের চোখে ফিরছে আলো দেবীগঞ্জে গৃহবধূকে অ/মানবিক নি র্যা ত নের অভিযোগ, গ্রেপ্তার ৩ পঞ্চগড়ে সীমান্তে নবনির্মিত বিওপির কার্যক্রম উদ্বোধন মান্দার প্রসাদপুর বাজারে ভ্রাম্যমাণ আদালত, তিন মামলায় ৬ হাজার টাকা জরিমানা মহাদেবপুরে সড়ক দুর্ঘটনায় সাপাহারের সেনাসদস্য নিহত

রাজশাহী বিভাগে ২৭ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

এম এম মামুন:
  • আপডেট সময় : ০৮:২১:১১ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬ ১১৩ বার পড়া হয়েছে

pic collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহী বিভাগে ২৭ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

২৮ জুন জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন; হামজনিত জটিলতা ও মৃত্যুহার কমাতে বিশেষ গুরুত্ব

আগামী ২৮ জুন জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় রাজশাহী বিভাগের ২৭ লাখ ৩ হাজার ১২৭ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

সোমবার (২২ জুন) দুপুরে রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের সম্মেলনকক্ষে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে আয়োজিত অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভায় এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানান, শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং চলমান হাম সংক্রমণের জটিলতা ও মৃত্যুহার কমাতে এ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সভায় ইউনিসেফ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রতিনিধিরা বলেন, ভিটামিন ‘এ’ শিশুদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রতিরক্ষামূলক উপাদান। এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং হামসহ বিভিন্ন রোগের জটিলতা ও মৃত্যুঝুঁকি কমাতে সহায়তা করে।

বক্তারা জানান, জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন একটি নিয়মিত কর্মসূচি হলেও দীর্ঘ বিরতির কারণে এবার এর গুরুত্ব আরও বেড়েছে। সম্প্রতি হাম সংক্রমণজনিত জটিলতা ও মৃত্যুহার বৃদ্ধির অন্যতম কারণ হিসেবে দীর্ঘ সময় এ কর্মসূচি বন্ধ থাকাকে চিহ্নিত করা হয়েছে। এ কারণে ৬ থেকে ৫৯ মাস বয়সী সব শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। একই সঙ্গে ৬ মাসের কম বয়সী শিশুদের জন্য শুধু মায়ের দুধ খাওয়ানোর পরামর্শ দেওয়া হয়।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মোহাম্মদ হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান। সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্বাস্থ্য বিভাগের প্রতিনিধিসহ ইউনিসেফ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধিরা অংশ নেন। এছাড়া রাজশাহী বিভাগের বিভিন্ন জেলার সিভিল সার্জন, পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধিরা অনলাইনে যুক্ত ছিলেন।

বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের তথ্য অনুযায়ী, লক্ষ্যমাত্রাভুক্ত ২৭ লাখ ৩ হাজার ১২৭ শিশুর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ৩ লাখ ৮ হাজার ২০৬ জন এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ২৩ লাখ ৯৪ হাজার ৯২১ জন শিশু রয়েছে।

এর মধ্যে রাজশাহী জেলায় ৩ লাখ ৩ হাজার ১১৭ জন এবং রাজশাহী সিটি করপোরেশন এলাকায় ৬২ হাজার ২৫৫ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

বিভাগের মধ্যে সর্বোচ্চ ৫ লাখ ৭ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বগুড়া জেলায়। অন্যদিকে সর্বনিম্ন ১ লাখ ৩৮ হাজার শিশুর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে জয়পুরহাট জেলায়।

সভায় বক্তারা অভিভাবকদের নির্ধারিত দিনে নিকটস্থ টিকাদান কেন্দ্রে শিশুদের নিয়ে এসে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহী বিভাগে ২৭ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

আপডেট সময় : ০৮:২১:১১ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬